বাংলাদেশ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১ জুন ২০২৪, ৮:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শনে এমপি রশীদুজ্জামান ও পানিসম্পদ সচিব নাজমুল আহসান

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত দশহালিয়া বেড়িবাঁধ পরিদর্শন করেছেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান।

শনিবার (১ জুন) বেলা সাড়ে ১১টায় তারা ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করেন।

এ সময় স্থানীয় এমপি কয়রা-পাইকগাছার ক্ষতিগ্রস্ত বেড়িবাধ দ্রুততম সময়ের মধ্যে মেরামতের নির্দেশনা দেন।

পরে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব সাংবাদিকদের জানান, কয়রা-পাইকগাছার ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ দ্রুত সংস্কার করা হবে। এতে উপকূলীয় মানুষের কষ্ট লাঘব হবে। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর নির্দেশে দুর্যোগকবলিত এলাকার সকল বেড়িবাঁধ টেকসই করা হবে। বিশেষ প্রকল্পের মাধ্যমে পর্যায়ক্রমে এসব কাজ অতি দ্রুত বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, বর্ষা মৌসুমের আগেই কয়রা-পাইকগাছার ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ জরুরিভিত্তিতে মেরামত এবং মজবুত করার লক্ষ্যে কাজ করছে মন্ত্রণালয়। এ সময় এলাকাবাসী স্থানীয় এমপি ও সচিবের নিকট ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের চিফ ইঞ্জিনিয়ার বিদ্যুৎ সাহা, খুলনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাবিবুর রহমান, নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম, উপজেলা নির্বাহী অফিসার বিএম তারিক-উজ-জামান, কয়রা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, সেকশন কর্মকর্তা মশিউল আবেদীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিশীত রঞ্জন মিস্ত্রী, জেলা পরিষদের সদস্য আব্দুল্যাহ আল মামুন লাভলু, ইউপি চেয়ারম্যান আব্দুল্যাহ আল মাহমুদ, প্রভাষক শাহনেওয়াজ শিকারী, প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় ভোটের আইন-শৃঙ্খলা সভা পিছিয়ে ২১ সেপ্টেম্বর

সাতক্ষীরা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি অনুমোদন

ঐতিহ্যবাহী পি কে ইউনিয়ন ক্লাবের কমিটি গঠন: সান্টু চৌধুরী সভাপতি, মিঠু খান সম্পাদক

জবির পরিবহন ব্যবস্থাপনা নিয়ে ‌‘অসন্তোষ’

কয়রা উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হলেন ইব্রাহিম সানা

অবশেষে বকেয়া বুঝে পেলো সাংবাদিক পুলকের পরিবার

ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

ভারত থেকে পাইপলাইনে এলো প্রায় ৪ হাজার টন ডিজেল

সাতক্ষীরা কমিউনিটির কার্যনির্বাহী কমিটি গঠন: উম্মে ফুয়ারা সভাপতি, জাহিদ সম্পাদক

শ্যামনগরে বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত

১০

সাতক্ষীরা সদর থানার প্রাচীর সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা কোথায়?

১১

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

১২

ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

১৩

কাকডাঙ্গা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গায়ে নির্মিত হচ্ছে পোল্ট্রি খামার, বন্ধের দাবি

১৪

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ

১৫

বিনা জামানতে তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন কর্মসূচি চালু

১৬

দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে

১৭

নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

১৮

বিকেলের দিকে শরীর নিস্তেজ লাগে? জেনে নিন সম্ভাব্য কারণ ও করণীয়

১৯

ঢাকার ২ সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা

২০
error: Content is protected !!