বাংলাদেশ, শনিবার, ০৯ মে ২০২৬
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
১০ জুন ২০২৩, ৭:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উপকূলের আরও কাছে ঘূর্ণিঝড় বিপর্যয়, করাচিতে ১৪৪ ধারা জারি

আন্তর্জাতিক ডেস্ক: অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ শক্তি ধরে রেখে সর্বশেষ ১২ ঘণ্টায় আরও উত্তর-উত্তরপূর্ব দিকে সরেছে। শনিবার (১০ জুন) এক সতর্ক বার্তায় এ তথ্য জানিয়েছে পাকিস্তানের আবহাওয়া দপ্তর।

এতে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি ১৬ দশমিক ৭ ডিগ্রি উত্তর অক্ষাংশে, ৬৬ দশমিক ৪ ডিগ্রি পূর্ব দাঘ্রিমাংশে এবং দক্ষিণ করাচি থেকে ৯১০ কিলোমিটার, দক্ষিণ ঠাট্টা থেকে ৮৯০ কিলোমিটার এবং ওরমারা থেকে ৯৯০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে এখন থেকেই সতর্কতা অবলম্বন শুরু করেছে পাকিস্তান। এর অংশ হিসেবে দেশটির বন্দর নগরী করাচিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এর আগে শুক্রবার ঝড়টি করাচি থেকে ১ হাজার ৪০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।

পাক আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্তমানে যে আবহাওয়া বিরাজ করছে সেটি ঘূর্ণিঝড়টি আরও শক্তিশালী হতে সহায়ক হবে।

তবে ঘূর্ণিঝড়টি ঠিক কোথায় আঘাত হানবে সেটি এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না বলে জানানো হয়েছে সতর্কতা বার্তায়।

পাকিস্তানের আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, ঘূর্ণিঝড়টি আগামী ১৮ থেকে ২৪ ঘণ্টায় উত্তর/উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে থাকবে। এরপর এটি সামান্য উত্তর-উত্তরপশ্চিম দিকে সরবে।

করাচিতে ১৪৪ ধারা জারি

ঘূর্ণিঝড়টি উপকূলের দিকে এগিয়ে আসায় করাচিতে শনিবার ১৪৪ ধারা জারি করা হয়েছে।

করাচির সব সমুদ্র সৈকতে সাধারণ মানুষের প্রবেশ ও বিচরণ নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া শহরের বেসামরিক প্রশাসন রোববার (১১ জুন) থেকে সাগরে মাছ ধরা, নৌকা চলাচল, সাঁতার কাটা ও গোসল নিষিদ্ধ ঘোষণা করেছে। ঘূর্ণিঝড়টির প্রভাব শেষ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

সমুদ্রে জাহাজডুবি ও অন্যান্য অপ্রত্যাশিত ঘটনা এড়াতে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সূত্র: জিও নিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি

দেশের ৪ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

রিজিকের বরাদ্দ আসমান থেকে হয়

রাশিয়া-ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন ফখরুল-তামিম-ফাতেমাসহ ১৫ জন

ছিলেন তৃণমূলের সাংসদ, এবার সুর পাল্টালেন রচনা!

আমল নষ্ট করে যেসব কাজ

মানিকগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

অনুসন্ধানী সাংবাদিকতায় লোভ সংবরণ, সময় নির্বাচন ও দলগত কাজ বড় বিষয়:শাহেদ মুহাম্মদ আলী

বাড়ছে মন্ত্রিসভার আকার, আসছে নতুন মুখ

১০

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু

১১

ধৈর্যের পরীক্ষায় উতরে শতক হাঁকিয়ে শান্তর রেকর্ড

১২

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু, শপথ নেবেন কাল

১৩

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৪

দাপুটে ব্যাটিংয়ে ঢাকা টেস্টের প্রথম দিন বাংলাদেশের

১৫

৮০ হাজার আইনজীবীকে প্রশিক্ষণ দেওয়া হবে: আইনমন্ত্রী

১৬

বহু নাটকীয়তার পর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর আসনে থালাপতি বিজয়

১৭

ইরানের উপর্যুপরি হামলায় হরমুজ ছাড়লো মার্কিন যুদ্ধজাহাজ

১৮

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

১৯

২১ দিন পর ইস্টার্ন রিফাইনারিতে উৎপাদন শুরু

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705