বাংলাদেশ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৬ আগস্ট ২০২৪, ৬:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারী বৃষ্টির শঙ্কায় ত্রিপুরাসহ ভারতের ৯ রাজ্যে ‘রেড অ্যালার্ট’

আন্তর্জাতিক ডেস্ক: ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কায় ভারতের বিভিন্ন রাজ্যে লাল সতর্কতা (রেড অ্যালার্ট) জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি)। এই তালিকায় নাম রয়েছে ত্রিপুরারও। সীমান্তবর্তী এই ভারতীয় রাজ্যটিতে সাম্প্রতিক রেকর্ড বৃষ্টিপাত এবং তার জেরে বাঁধের মুখ খোলার ঘটনায় বন্যা পরিস্থিতির অবনতি হয় প্রতিবেশী বাংলাদেশে।

রোববার (২৫ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম আউটলুক ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বিভিন্ন রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের শঙ্কায় লাল সতর্কতা জারি করেছে আইএমডি। বিশেষ করে, দেশটির পশ্চিম ও মধ্যাঞ্চলে পরবর্তী ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

এ অবস্থায় যেসব রাজ্যে আইএমডি রেড অ্যালার্ট জারি করেছে, সেগুলোর মধ্যে রয়েছে- গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, মধ্য প্রদেশ, রাজস্থান, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা। এছাড়া উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, কর্ণাটক ও রাজস্থানে কমলা সতর্কতা (অরেঞ্জ অ্যালার্ট) জারি করা হয়েছে।

এদিকে, হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ত্রিপুরায় আরও বৃষ্টিপাতের শঙ্কায় দক্ষিণ ত্রিপুরা জেলায় লাল সতর্কতা এবং ধলাই ও গোমতী জেলায় কমলা সতর্কতা বজায় রেখেছে আইএমডি।

রাজ্যটিতে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৬ জনে পৌঁছেছে, বাস্তুচ্যুত হয়েছেন ১ লাখ ১৭ হাজারের বেশি মানুষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

৬৬৬ কোটি টাকা কর দিতে হবে ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে: হাইকোর্টের রায়

১০

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৪৯২

১১

হাম উপসর্গে সাতজনের মৃত্যু, নতুন রোগী ১১৯৪

১২

সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

১৩

এসএসসির খাতা চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেল ৩০৭৯ শিক্ষার্থী

১৪

কালিগঞ্জের বাঁশতলা সড়কে মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত

১৫

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ

১৬

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৭

দায়িত্বে ফিরলেন হাজী নজরুল

১৮

ওয়ানডে অভিষেকেই ১৫০ রান, বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান

১৯

আন্ধারমানিক নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি

২০
error: Content is protected !!