বাংলাদেশ, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২৭ আগস্ট ২০২৪, ১১:৫১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘শনিবার বিকেল’

বিনোদন ডেস্ক: খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ ছবিটি দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে নানান বাহানায় সেন্সরে আটকে ছিল। অবশেষে আলোর মুখ দেখল ছবিটি— মুক্তিতে আর কোনো বাধা নেই।

সব ঠিক থাকলে আগামী নভেম্বরে এটি মুক্তি পাবে বলে গণমাধ্যমকে জানান এর প্রযোজক জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। তিনি বলেন, ‘দেশের চলমান পরিস্থিতিতে আমরা এখনই সিনেমাটি মুক্তি দিতে চাই না। সব ঠিক থাকলে আগামী নভেম্বরে দেশের দর্শক সিনেমাটি দেখতে পারবে।’

আবদুল আজিজ, আপিল করার পর এটি সেন্সর পায়। তবে বোর্ড বেশ কিছু সংশোধনী দেয়। তবে দৃশ্যগুলো রাখতে চায় সিনেমাসংশ্লিষ্টরা। সেভাবেই নতুন করে সেন্সরে জমা দেবেন তারা। সেন্সরের চূড়ান্ত নির্দেশনা এলে মুক্তি পেতে আর বাধা থাকবে না। যে কারণে এবার মুক্তির দিনক্ষণ ঠিক করছেন তারা।

‘শনিবার বিকেল’ সিনেমায় বিভিন্ন দেশের শিল্পী অভিনয় করেছেন। এর মধ্যে আছেন বাংলাদেশের জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশীদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরী, ভারতের পরমব্রত চ্যাটার্জি, ফিলিস্তিনের ইয়াদ হুরানিসহ আরও অনেকে।

এর চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন কাজাকিস্তানের চিত্রগ্রাহক আজিজ জাম্বাকিয়েভ। যিনি ২০১৩ সালে ‘হারমনি লেসন’ সিনেমার জন্য বার্লিন চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রগ্রাহকের পুরস্কার সিলভার বিয়ার জয় করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোন কোন বিষয়ে একমত যুক্তরাষ্ট্র-ইরান, কী ঘটবে এখন?

হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

মাগুরার জেলা প্রশাসক গুরুতর অসুস্থ, হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

জেলেখালী ভাই ভাই সংঘের উদ্যোগে ফুটবল বিতরণ

পাইকগাছায় হাসান কিং হত্যা মামলায় সাবেক ছাত্রনেতা রিমান্ডে

পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শ্যামনগরে কুলতলি হাটের বর্ষপূর্তি উদযাপন

দেবহাটায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

যশোরে ইমাম সম্মেলন: ৩ জন শ্রেষ্ঠ নির্বাচিত

সাতক্ষীরার তরুণেরা পেল ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ

১০

শ্যামনগরে উপকূল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প ঘিরে চলা বিতর্কে নতুন মোড়!

১১

শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফতার

১২

তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎

১৩

সাতক্ষীরায় ২৪টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১৪

দেবহাটায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন

১৫

টিআরএম বাস্তবায়নে যুব ক্যাম্পেইন

১৬

কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড

১৭

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

১৮

শ্যামনগরে ১৩১৯ বোতল ফেনসিডিল জব্দ

১৯

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ১২

২০