বাংলাদেশ, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
২০ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৩০ নভেম্বর ২০২৪, ৫:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতীয় মিডিয়ার ভূমিকা দুই দেশের সম্পর্কে সহায়ক নয়: পররাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: ভারতীয় মিডিয়ার ভূমিকা দুই দেশের মধ্যে সম্পর্কে সহায়ক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন।

তিনি বলেছেন, ভারতীয় মিডিয়া যে ভূমিকা নিয়েছে, সেটা দুই দেশের মধ্যে সম্পর্কে কোনো সহায়ক নয়।
আমাদের সম্পর্কে ভারতীয় মিডিয়া মিথ্যাচার করছে, সেটা আমাদের মিডিয়াকে তুলে ধরতে হবে। ভারতীয় মিডিয়া একেবারে ভয়ঙ্করভাবে লেগে পড়লো। এটা কেন করছে, তারা ভালো বলতে পারবে।

শনিবার (৩০ নভেম্বর) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলে এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘বাংলাদেশ-ভারত সম্পর্ক: প্রত্যাশা, প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ’ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইন্সটিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স এবং সমাজ বিজ্ঞান বিভাগ।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা দুই দেশে মধ্যে ভালো সম্পর্ক প্রতিষ্ঠা করতে চাই। তবে আমাদের পানি সমস্যা আছে, সীমান্ত হত্যা আছে। পৃথিবীর অনেক দেশ আছে, সীমান্ত আছে। তবে এমন সীমান্ত হত্যা হয় না। সীমান্তে অপরাধ হতেই পারে। তাই বলে কোনো সীমান্তে গুলি করে মারার কোনো যুক্তি থাকে না।

ভারত বিষয়ে তিনি বলেন, ৫ আগস্টের আগে ভারতের সঙ্গে এক রকম সম্পর্ক ছিল, এখন আরেক রকম। এই সম্পর্কে অনেক প্রতিবন্ধকতা আছে।

আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান ড. এস এম আসাদুজ্জামান রিপন বলেন, বাংলাদেশ কোনো সাম্প্রদায়িক দেশ নয়, বাংলাদেশ সাম্প্রদায়িক দেশ কখনোই ছিল না। বাংলাদেশের জনগণই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।

তিনি বলেন, ভারত কেন আওয়ামী লীগের সঙ্গে থাকে। কারণ, আওয়ামী লীগ ভারতের স্বার্থ রক্ষা করে। বিএনপি জাতীয় স্বার্থ রক্ষা করেই ভারতসহ অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

কালিগঞ্জে ক্ষেতের ফসলে চোরের হানা, নিয়ে গেল ২৮টি ওল

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

হজ পালনে পায়ে হেঁটে মক্কার পথে নাটোরের দুলাল এখন বেনাপোলে

জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

শ্যামনগরে কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

আন্তর্জাতিক আদিবাসী দিবসের প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছে পাতাখালির নাভিদ

হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম!

রাজ্যেশ্বরের জামিন নামঞ্জুর

হামের উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি

১০

ডেঙ্গুতে আরও চারজনের মৃ-ত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২

১১

কালিগঞ্জের গোবিন্দকাটিতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১২

মহিলা পরিষদের উদ্যোগে সিডও দিবস পালিত

১৩

বাশদাহ ইউনিয়নে স্বদেশ’র কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

১৪

শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

১৫

হ্যাটট্রিকসহ ৫ রানে ৭ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন লঙ্কান অধিনায়ক

১৬

নলতা মাধ্যমিক বিদ্যালয়ে ৬৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

মেকআপ রুমে লিপস্টিক হাতে জয়া, মুগ্ধ নেটদুনিয়া

১৮

গাজী নজরুলের নাম দেখে স্পিকার বললেন ‘জিএম তো নাই’, সংসদে হাসির রোল

১৯

পাইকগাছায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

২০
error: Content is protected !!