বাংলাদেশ, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৭ এপ্রিল ২০২৪, ৮:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পোল্ট্রির বর্জ্যে ভরা যমুনা: স্নান না করেই শেষ হলো বারুণী স্নানোৎসব

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরের সোনার মোড়ে যমুনা নদীর পাড়ে অনুষ্ঠিত হয়ে গেল সনাতন ধর্মের অনুসারীদের ১৩৩ বছরের বারুণী পূজা, স্নানোৎসব ও মেলা।

শনিবার শ্যামনগর উপজেলার সোনার মোড় নামক স্থানে যমুনা নদীর পাড়ে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাগম হয় হাজারো মানুষের।

পুরান মতে, চৈত্রমাসে কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে শতভিষা নক্ষত্র যোগ হলে সে তিথিকে বারুণী যোগ বলা হয় এবং হিমালয় কন্যা গঙ্গার উপরনাম নাম বারুণী তাই বারুণী স্নান এখানে গঙ্গা স্নানের প্রতিরূপ। শাস্ত্রমতে, ঐদিনটি যদি শনিবার হয়ে থাকে তবে বারুণী স্নান অসাধারণত্ব লাভ করে। সেই বিশ্বাসে উপজেলার বর্তমান সোনার মোড় বারুনী মেলার পরিচালনাকারী বরুণ ঘোষের দাদা সোনাতন ঘোষের হাত ধরে যমুনা নদীর তীরে বারুণী মেলার সূচনা হয় এবং সোনাতন ঘোষের নাম অনুসারে সোনার মোড়ের নামকরণ করা হয়।

তবে শতবর্ষী বারুণী মেলার চারিপাশে ঘুরে দেখা যায়, যমুনা নদীর বিপরীত পাশে থাকা ভাটার ক্যামিকাল মেশানো পুড়ানো কয়লার রাবিশ যমুনা নদীতে ফেলার কারণে ভরাট হয়ে আছে দর্শনার্থীসহ পূর্ণার্থীদের স্নান করার ঘাটের পাশে এবং অপর অংশে সোনার মোড় মাছের সেট (বাজার) পোল্ট্রি মুরগির পাখনা ও বর্জ্য ফেলার কারণে দুর্গন্ধে কালো ঘোলা জলে পুণ্যার্থীরা স্নান করতে পারিনি বলে অভিযোগ করেন। এমন কি যমুনা জল স্পর্শ করতে গন্ধে বমি করতে দেখা যায় মেলায় আসা বাদঘাটা গ্রামের সবিতা বালাকে।

সবিতা বালা বলেন, বারুনী স্নান করতে জল দেখে নামতে পারলাম না। মাথায় যে দেব, কালো জল মুরগীর পাখনা পাঁচার গন্ধে বমি করে ফেলছি।

এবিষয়ে বারুণী মেলার আয়োজক বরুণ ঘোষের কাছে জানতে চাইলে তিনি বলেন, দাদার হাতে প্রতিষ্ঠিত যমুনা পাড়ে বারুনী মেলা কেন্দ্র করে উপজেলার হাজার হাজার পুণ্যার্থীরা আসে যমুনার পবিত্র জলে স্নান করতে কেও আবার মাথায় সিটিয়ে দেয় পুণ্যের আশায়। কিন্তু এবছর দেখেন ভাটার কয়লার রাবিশ ফেলে যমুনা নদী প্রায় ভরাট করে দিয়েছে। সাথে প্রতিদিনের সোনার মোড় বাজারের পোল্টি মুরগির পাখনা বর্জ্য ফেলে কালো পঁচা জলে এবার আর কেউ স্নান করতে পারিনি। আমি মানা করলেও কেউ শুনে না আমার কথা, এই মেলা টিকিয়ে রাখা বড় দ্বায়।

তিনি আরোও বলেন, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ, জেলা পরিষদ সদস্য গোলাম মোস্তফা বাংলা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা ডলি, ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শোকর আলী আসছিলেন। তাদের সরজমিনে সব দেখিয়েছি। এমপি সাহেব দেখে সঙ্গে সঙ্গে পরিবেশ অধিদপ্তরে ফোন দিয়েছিলেন। তারা আশ্বাস দিয়েছেন সোমবার সরজমিনে এসে ব্যবস্থা নেবেন।

এঘটনায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম আতাউল হক দোলন বলেন, আমরা ছোটবেলায় এই মেলায় বেড়াতে আসতাম। অনেক মজা করতাম অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে। খুব দ্রুতই এর সমাধান করা হবে। যাতে করে ভক্তরা আবারও বারুণী পূজায় যমুনা নদীতে স্নান করতে পারে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও জলবায়ু পরিবর্তন || আসাদুজ্জামান সরদার

১

বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী লন্ডনে মারা গেছেন

২

দেবহাটায় অস্ত্রের মুখে পোল্ট্রি খামার লুট!

৩

মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ

৪

মিথিলা এখন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক

৫

ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

৬

বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

৭

শ‌্যামনগ‌রে বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃ/ত্যু

৮

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

৯

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

১০

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

১২

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

১৩

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

১৪

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

১৫

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

১৬

মিষ্টির শূন্য আসন: উপ-নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত জোট

১৭

চলতি মাসেই বিদায় নেবে বর্ষা, হতে পারে ঘূর্ণিঝড়

১৮

সাতক্ষীরার প্রাচীন ঐতিহ্য গুড় পুকুর মেলা শুরু

১৯

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০