বাংলাদেশ, বুধবার, ১৭ জুন ২০২৬
৩ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১৫ অক্টোবর ২০২৪, ৭:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফরিদপুরে দুর্ঘটনায় নিহত সাতক্ষীরার ৪জনের বাড়িতে শোকের মাতম

সুলতান শাহাজান, শ্যামনগর: ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত সাতক্ষীরার শ্যামনগর ও কালিগঞ্জের তিন ভাটা শ্রমিক ও এক বাস হেলপারের বাড়িতে চলছে শোকের মাতম।

ঋণের দায়ে ও পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর আশায় শ্যামনগর উপজেলার রমজাননগরের সোরা, ঈশ্বরীপুরের শ্রীফলকাটি ও আবাদচন্ডিপুরসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে ঢাকার কালামপুর এলাকার একটি ইট ভাটায় কাজ করতে যাচ্ছিলেন তারা।

পথিমধ্যে ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামের মৃত ছাকাত গাজীর ছেলে ভাটা শ্রমিক আবু বক্কার গাজী (৬৫), ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি গ্রামেরয়ভাটা শ্রমিক মিজানুর রহমান ওরফে বাবু (৩৫), বুড়িগোয়ালিনী ইউনিয়নের আবাদচন্ডিপুর গ্রামের বাসের হেল্পার মহাসিন মোড়ল (৩২), পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার বাজার গ্রাম রহিমপুর এলাকার মনিরুল কারিগরের ছেলে বাসের হেল্পার নাহিদ কারিগর ও অন্য বাসের ড্রাইভার মাগুরা এলাকার পিকুল মোল্লা।

তারা প্রত্যেকেই ছিলেন আর্থিকভাবে অস্বচ্ছল এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। হঠাৎ করে পরিবারের কাণ্ডারীকে হারানোর খবরে ভবিষ্যতের চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন নিহতদের পরিবারগুলো।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সরেজমিনে শ্যামনগর উপজেলার রমজাননগরের সোরা, শ্রীফলকাটি ও আবাদচন্ডিপুর গ্রামে গিয়ে দেখা যায়, প্রিয়জনদের লাশের অপেক্ষায় থাকা পরিবারগুলোর সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন। দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজন হারানোর বেদনায় মূর্ছা যাচ্ছেন কেউ কেউ।

নিহতদের মধ্যে একজন আবু বক্কর গাজী। তার বাড়ির রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামে।

আবু বক্কর গাজী ঋণের বোঝা মাথায় চেপে ১২ বছরের পোতা ইয়াসিন আরাফাতকে সাথে নিয়ে ইটভাটায় শ্রমিক হিসাবে কাজ করতে বাড়ি থেকে বের হন সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায়।

নিহত আবু বক্কর গাজীর স্ত্রী সুফিয়া বেগম জানান, তাদের এক ছেলে এক মেয়ের সংসার। মেয়েকে বিয়ে দিয়েছেন। ছেলে বিয়ে করে শ্বশুর বাড়িতে থাকেন। ছেলে শারীরিকভাবে অসুস্থতার কারণে কাজকাম করতে পারে না। তাদের ভেটখালী বাজারে একটা চাউলের দোকান ছিল। যেটা মহাজনদের কাছ থেকে সুদের টাকা নিয়ে শুরু করা। সুদের টাকা দিতে না পেরে বাধ্য হয়ে ব্যবসা বন্ধ করতে হয়। ঋণের টাকা পরিশোধের জন্য বাধ্য হয়ে ছোট পোতাকে সাথে নিয়ে ইটভাটায় কাজের উদ্দেশ্যে যেতে বাধ্য হন তার স্বামী। সকালে শোনেন তার স্বামী আর নেই।

শ্রীফলকাটি গ্রামে স্ত্রী ও ছোট ছোট দুই মেয়েকে রেখে মারা গেছেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম মিজানুর রহমান ওরফে বাবু। সেও একইভাবে ঋণের চাপে স্ত্রী সন্তানদেরকে সাথে নিয়ে ইটভাটায় যাচ্ছিলেন। এতে তার ছোট মেয়েও মারাত্মকভাবে আহত হয়েছেন।

নিহত বাবুর বাড়িতে গেলে তার মা রাবেয়া খাতুন জানান, ছেলেটা ঋণের চাপে বাড়িতে থাকতে পারে না। বউ মেয়েদের বাড়িতে রেখে সে সব সময় বাড়ির বাইরে থাকতো পালিয়ে। এবার বাধ্য হয়ে স্ত্রীর সন্তানদের সাথে নিয়ে ভাটায় যাচ্ছিলো কাজের জন্য। কিন্তু সব শেষ হয়ে গেল। ওর বাপও মারা গেছে তিন বছর হলো। এখন তার ঋণ কে শোধ করবে?

বাসের হেলপার মহাসিন মোড়ল (৩২) সোমবার সকাল ৭টায় বাড়ি থেকে বের হয়েছেন। এরপর রাত ৯টায় স্ত্রী আরজা খাতুনের সঙ্গে তার শেষ কথা হয়। সে সময় স্ত্রীকে তিনি জানিয়েছিলেন ভেটখালী থেকে ইট ভাটার শ্রমিকদের নিয়ে ঢাকার কালামপুর যাচ্ছেন তিনি। সকালে খবর পান তার স্বামী মারা গেছে।

নিহত মহাসিন এর বৃদ্ধ পিতা আনসার আলী জানান, তিন ছেলের মধ্যে সবার ছোট মহাসিন। গাড়ির হেলপারি করে। তার পরিবারের স্ত্রী ও একটি কন্যা সন্তান রয়েছে।

প্রসঙ্গত, ফরিদপুর সদরের মল্লিকপুরে করিমপুর জোড়া সেতুর কাছে ঢাকা-খুলনা মহাসড়কে ঝিনাইদহগামী গ্রিন এক্সপ্রেস নামের একটি বাসের সঙ্গে সাতক্ষীরা থেকে আমতলীগামী আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে পাঁচজন নিহত হন। এর মধ্যে চারজনের বাড়ি সাতক্ষীরায়।

আজ রাতেই তাদের মরদেহ নিজ নিজ বাড়িতে পৌঁছানোর কথা রয়েছে। #

১৫.১০.২০২৪

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খরা ও মরুকরণ যেভাবে বিপর্যয় ডেকে আনে || সোহাগ হোসেন

‘আমরা আর ডুবতে চাই না, এখনই সম্ভাব্য জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নিন’

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

ফ্রান্সের হয়ে ইতিহাস গড়লেন এমবাপে

মেসির হ্যাট্রটিক: আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন

পবিত্র আশুরা ২৬ জুন

কদম ফুলে বাঁচে প্রাণীর জীবন || ‎তারিক ইসলাম

কুলিয়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন

কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা

১০

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা

১১

তালায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়

১২

আদাবর থানার ওসি-এসআইকে কুপিয়ে জখম

১৩

কাজে যোগ দিতে না পেরে দ্বারে দ্বারে ঘুরছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ৪ কর্মী

১৪

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারকে অপসারণের দাবিতে মানববন্ধন

১৫

সাতক্ষীরায় বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালিত

১৬

মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি

১৭

শিশুর লাশ উদ্ধার নিয়ে আদিতমারী রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর

১৮

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা কঠিন হবে : মার্শ

১৯

রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে সাতক্ষীরাসহ ১০ জেলা

২০