বাংলাদেশ, শনিবার, ২৯ আগস্ট ২০২৬
১৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২ মে ২০২৩, ৮:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সরকারি নির্দেশনা উপেক্ষা করে কোচিং সেন্টারে পাঠদান, সিলগালা করলো প্রশাসন

ডেস্ক রিপোর্ট: এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালীন সময়ে কোচিং সেন্টার বন্ধের কঠোর নির্দেশনা থাকলেও তা উপেক্ষা করে সাতক্ষীরা শহরের সরকারি কলেজ রোড এলাকায় ‘ওয়ান ওয়ে’ নামে একটি কোচিং সেন্টারে পাঠদান চালুু রাখার অভিযোগে সি লগালা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর দেয়া তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীর সেখানে অভিযান চালিয়ে কোচিং সেন্টারটি সিলগালা করে দেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীর জানান, পুরাতন সাতক্ষীরা এলাকার আহমেদ তমালের মালিকানাধীন ‘ওয়ান ওয়ে’ কোচিং সেন্টারে অভিযান চালানো হয়। এ সময় সেখানে গিয়ে দেখা যায়, সেখানে ২০ থেকে ২৫ জন শিক্ষার্থীকে পাঠদান করা হচ্ছে। সরকারি নির্দেশনা উপেক্ষা করে কোচিং সেন্টারটি চালু রেখে পাঠদানের অভিযোগে সেটি সিলগালা করা হয়েছে।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে তাদের সতর্ক করে সিলগালা করে দেয়া হয়েছে। ভবিষ্যতে তারা সরকারি নির্দেশনা উপেক্ষা করে যদি কোচিং সেন্টার চালু রাখে তাহলে তাদের অর্থদন্ডসহ জেল জরিমানা করা হবে বলে সতর্ক করে দেয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরার ২৫০ প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড

কলারোয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই বছরের শিশুর

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

দেবহাটায় শ্মশানের জমি নিয়ে বিরোধে সংবাদ সম্মেলন, তদন্তের দাবি

আশাশুনিতে সাংবাদিকদের সাথে ইউএনও ও এসিল্যান্ডের মতবিনিময়

কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না: ওসি জাহাঙ্গীর আরিফ

কয়রায় বাল্যবিয়ে রোধে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা

মোংলায় যুব রেড ক্রিসেন্টের কার্যনির্বাহী কমিটি গঠন

বাংলাদেশে ৬ লাখ চাকরি ঝুঁকিতে, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক

১০

নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, অল্পের জন্য বেঁচে ঢাকায় অপু বিশ্বাস

১১

কয়রায় প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

১২

মৌচাক সাহিত্য পরিষদের কার্যনির্বাহী কমিটির অভিষেক

১৩

সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

১৪

সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়? || মো. মামুন হাসান

১৫

নেপালে প্রাণহানি বেড়ে ৬১৬, নিখোঁজ আড়াই হাজার

১৬

জিএম নূর ইসলাম- দৃঢ়চেতা এক সফল মানুষ || আবুল কাসেম

১৭

সাতক্ষীরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সম্মেলন: সুমন সভাপতি, নয়ন সম্পাদক

১৮

গাছে গাছে পেরেক ঠুকে প্রচারপত্র, দেখবে কে?

১৯

দৃষ্টিপাত সম্পাদকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

২০
error: Content is protected !!