বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
২৫ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৮ অক্টোবর ২০২৩, ১২:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

১০ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

ডেস্ক রিপোর্ট: দেশের ১০ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

এছাড়া কোথাও কোথাও রাজধানীর মতো বেশ তেজ নিয়েই হাজির হতে পারে সূর্য। এক্ষেত্রে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।
রোববার (০৮ অক্টোবর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ পূর্ব উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

সোমবার (০৯ অক্টোবর) সকাল পর্যন্ত সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে।

সোমবার সকাল থেকে মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল পর্যন্ত সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে।

মঙ্গলবার সকাল থেকে বুধবার (১১ অক্টোবর) সকাল পর্যন্ত রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

রোববার বেলা ১১টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে ১০৭ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটিতে ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়া

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

দেবহাটায় চুরি মামলার ২ আসামি গ্রেফতার, ইজিবাইকের সরঞ্জাম উদ্ধার

কয়রা-শ্যামনগরবাসীর স্বপ্নের ‘গোবরা ঘাট’ উদ্বোধন

সেতু আছে, নেই সংযোগ সড়ক!

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা: তথ্যমন্ত্রী

সাতক্ষীরায় নবীন আইনজীবীদের ল’ ইয়ার্স কাউন্সিলের সংবর্ধনা

পাকিস্তানে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ৩০

অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করতে চাই: প্রধানমন্ত্রী

ভুয়া ভাউচার দিয়ে টাকা উত্তোলনের অভিযোগে ৩ পুলিশ সদস্য বরখাস্ত

উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪

১০

সিঙ্গাপুরে অপুর বিয়ের খবর, মুখ খুললেন গৌতম

১১

দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়: পূর্ণিমা

১২

২৩ বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

১৩

বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক: অভিন্ন ইতিহাস-অংশীদারিত্বের ভিত্তিতে সম্পর্ক সুদৃঢ়ের প্রত্যয়

১৪

প্রবল বর্ষণে সাজেকে আটকা ৬০০ পর্যটক

১৫

ষড়যন্ত্র করে ১১ দলকে হারানো হয়েছে: জামায়াত আমির

১৬

কেশবপুরে ভূমি কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল

১৭

জাতিসংঘে বাংলাদেশের পরবর্তী স্থায়ী প্রতিনিধি আইরিন খান

১৮

গরিবের ‘ডাক্তারবাবু’ সুনীল মণ্ডল

১৯

মধ্যপ্রাচ্যের দুই দেশে ৮৫ স্থাপনায় হামলা ইরানের

২০
error: Content is protected !!