বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৩১ আগস্ট ২০২৪, ৮:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে মাদক সেবনে বিরোধিতা করায় স্ত্রী মারুফা বেগমকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩০ আগস্ট) রাতে উপজেলার রমজাননগরে এ ঘটনা ঘটে।

নিহত মারুফা বেগম ওই গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী। সাদ্দাম মাদকাসক্ত বলে জানা গেছে।

নিহত মারুফার পিতা বছির গাজী জানান, বিয়ের পর থেকে আমার মেয়েকে মাদকাসক্ত জামাতা সাদ্দাম প্রায়ই নির্যাতন করতো। মাদকাসক্ত হওয়ার পাশাপাশি এলাকার চুরি ছিনতাইয়ের মত গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। প্রতিবাদ করলেই করা হতো নির্যাতন। এরই ধারাবাহিকতায় মারুফাকে শুক্রবার রাতেও সাদ্দাম মারপিট ও নির্যাতন করে বলে মুঠোফোনে জানায়। এতে ক্ষুব্ধ হয়ে একপর্যায়ে মারুফাকে শ্বাসরোধ করে হত্যা করে তার স্বামী সাদ্দাম।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাকির হোসেন বলেন, নিহতের গলায় এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

এ ব্যাপারে কথা বলতে যোগাযোগের চেষ্টা করা হলে সাদ্দামের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

তবে তার মা মাসুরা বেগম জানান, তিনি রাতে বাড়ির বাইরে ছিলেন। তবে, তার ছেলে প্রায়ই তার স্ত্রীকে মারপিট করতেন বলে তিনি নিশ্চিত করেছেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফকির তাইজুর রহমান জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতলের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জন হাসপাতালে ভর্তি

ব্যারিস্টার খোকনের বক্তব্যে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ

কালিগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা

মক্কা চুক্তিতে ইরানকে চায় রাশিয়া

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বয়ে আনবে যে সম্ভাবনা || মোজাফ্ফর রহমান

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

পাটকেলঘাটায় জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মীর শ্রমিক দলে যোগদান

নেপালের বন্যা কি সাতক্ষীরার জন্যও একটি সতর্ক ঘণ্টা? || মো. মামুন হাসান

ভেনিসে হেনস্তার শিকার বাঁধন, ফেসবুক লাইভে এসে যা বললেন

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

১০

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

১১

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

১২

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

১৩

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

১৪

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

১৫

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

১৬

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

১৭

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

১৮

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভুঞার পদত্যাগ

১৯

ফ্রিজে লুকানো ছিল মাথা, বিয়ের কয়েক মাসের মাথায় স্ত্রীকে হ/ত্যা

২০
error: Content is protected !!