বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৫ মে ২০২৪, ৪:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অপরিপক্ক আম পেড়ে বাজারজাতের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় বাগান থেকে অপরিপক্ক আম পেড়ে বাজারজাত করার অভিযোগে রবিউল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ৪০ মণ আম জব্দ করা হয়।

রোববার (০৫ এপ্রিল) দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে সাতক্ষীরার সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের সাড়াগাছি গ্রামের মো. রবিউল ইসলামের বাগান থেকে পেড়ে বাজারজাতকালে এসব আম জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ। এসময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনির হোসেন উপস্থিত ছিলেন।

অর্থদণ্ডের শিকার মো. রবিউল ইসলাম সাতক্ষীরা শহরের মিয়াসাহেবের ডাঙ্গী এলাকার আব্দুল বারীর ছেলে।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ জানান, অধিক মুনাফা লাভের আশায় অসাধু আম ব্যবসায়ীরা অপরিপক্ক আম বাজারজাত করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, অপরিপক্ক আম পেড়ে রাসায়নিক দিয়ে পাকিয়ে বাজারজাত করা হচ্ছে। যা মানবস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ। একই সাথে অসাধু ব্যবসায়ীদের এমন কর্মকাণ্ডের জন্য সাতক্ষীরার আমের সুনাম নষ্ট হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

কালিগঞ্জে বসতঘরে দুর্বৃত্তদের আগুন

দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি গ্রেপ্তার

দক্ষতার শক্তিতে বদলে যেতে পারে সাতক্ষীরার ভবিষ্যৎ || মো. মামুন হাসান

১০

স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১১

পাইকগাছায় ভূমি সেবায় গতি, আশার সঞ্চার

১২

সাতক্ষীরায় কৃষি ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন

১৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা

১৪

ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

১৫

কয়রায় তরুণ সংঘের নির্বাচন: শামীম সভাপতি, আবু মুছা সম্পাদক

১৬

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন: মনির সভাপতি, লিটন সম্পাদক

১৭

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

১৮

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে শ্রদ্ধা

১৯

১১ দলীয় ঐক্যের জোটের লংমার্চ: ‘গ্যাস দে বিদ্যুৎ দে নইলে গদি ছাইড়া দে’

২০
error: Content is protected !!