বাংলাদেশ, রবিবার, ১৪ জুন ২০২৬
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
১ সেপ্টেম্বর ২০২৪, ২:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উঠেছে সুন্দরবনে প্রবেশের নিষেধাজ্ঞা, বন অফিসজুড়ে দালালদের দৌরাত্ম্য!

এম জুবায়ের মাহমুদ: দীর্ঘ তিন মাস পরে উঠেছে সুন্দরবনে প্রবেশের নিষেধাজ্ঞা। সবকিছু গুছিয়ে মাছ ও কাঁকড়া শিকারের জন্য সুন্দরবনের উদ্দেশ্যে নৌকা ভাসিয়েছেন উপকূলের মানুষ, বিশেষত সুন্দরবনের উপর নির্ভরশীল জেলেরা।

তবে, সুন্দরবনে প্রবেশের পাস নিয়ে এবারও বনবিভাগের ইদুর-বিড়াল খেলার খবর পাওয়া গেছে। বনবিভাগের অফিসজুড়ে বিরাজ করছে দালালদের দৌরাত্ম্য।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জেলের অভিযোগ, দালাল ছাড়া পাস পাওয়া যায় না। অফিসে সরাসরি গেলে নানা প্রশ্ন ও সমস্যার মুখোমুখি হতে হয়। দালালের মাধ্যমে করলে এসব প্রশ্ন টাকায় ঢেকে যায়। এটা নতুন কিছু নয়।

তারা অভিযোগ করে আরও বলেন, বনের অভয়ারণ্য ঘোষিত এলাকায় সাধারণ জেলেদের প্রবেশ নিষেধ। কিন্তু অফিস ও দালালদের সাথে যোগাযোগ করে গেলে কোনো সমস্যা হয় না। এছাড়া নতুন বিএলসি করতে গেলে ১২ থেকে ১৫ হাজার টাকা দাবি করা হয়।

সরজমিনে সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন, কৈখালী স্টেশন ও বুড়িগোয়ালিনী স্টেশনে গিয়ে দেখা যায়, রফিকুল, আমজাদ, সিরাজুল, ইসমাইল সানা, জালাল মোল্লাসহ কিছু মানুষ বেশকিছু পাস নিয়ে ঘোরাঘুরি করছে।

তাদের কাছে এতগুলো পাশ কেন? জানতে চাইলে তারা বলেন, আত্মীয় স্বজনেরা করতে দিছে তাই পাস করতে আসছি।

এসব বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ইকবাল হোসাইন চৌধুরী বলেন, কোনো অভিযোগ থাকলে নিয়ে আসতে বলেন। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় পৃথক ঘটনায় ২ শিশুসহ ৪ জনের মৃত্যু

ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ

শিবগঞ্জ উপজেলার নাম বদলে হচ্ছে মহাস্থান

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬

আসামে ভারতীয় বিমানবাহিনীর প্লেন বিধ্বস্ত, ৫ আরোহী নিহত

ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি ট্রাম্প

অমিতের ম্যাচসেরা ইনিংসে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ বাংলাদেশের

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

পাইকগাছায় কপোতাক্ষ পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

প্রাণসায়র খাল পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১০

শার্শায় বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

১১

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ শিকার, ৪ জেলে কারাগারে

১২

কালিগঞ্জে জামায়াতের দায়িত্বশীলদের শিক্ষা শিবির

১৩

কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন

১৪

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

১৫

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

১৬

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৭

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

১৮

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

১৯

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০