বাংলাদেশ, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
২৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২ সেপ্টেম্বর ২০২৪, ৯:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বেনাপোল চেকপোস্টে ভারতগামী ৮ পাসপোর্ট যাত্রীর টাকা ছিনতাই

oplus_0

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল এলাকায় ভারতগামী ৮ জন পাসপোর্ট যাত্রী ছিনতাইয়ের শিকার হয়েছেন। এসময় তাদের কাছে থাকা প্রায় দুই লাখ টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।

এ ঘটনার পর বেনাপোল চেকপোস্ট মহাসড়কের পাশে একটি মার্কেটের গলি থেকে দুইজনের ১৩ হাজার টাকা উদ্ধার করে দিয়েছেন স্থানীয় বিজিবি, বন্দর ও বাজার কমিটির সদস্যরা। অন্যদের খোয়া যাওয়া টাকা নিয়ে ছিনতাইকারীরা লাপাত্তা হওয়ায় উদ্ধার করা সম্ভব হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানান, আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের আশে পাশে একাধিক জায়গায় ঘাপটি মেরে বসে থাকে দালাল পরিচয়ের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র। পরে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা পাসপোর্ট যাত্রীদের টার্গেট করে। এরপর তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধার কথা বলে তারা বিভিন্ন মার্কেটের গলিতে নিয়ে বিভিন্ন কৌশলে টাকা ছিনতাই করছে। এসব ছিনতাইকারীদের ভয়ে স্থানীয়রা কেউ প্রতিবাদ করতে পারে না। কারণ এরা দলে অনেক ভারী।

সোমবার সকালে ছিনতাইকারীর কবলে পড়া খুলনার বটিয়াঘাটার সাগর হোসেন বলেন, সকালে তিনি ভারতে গমনের উদ্দেশ্যে প্যাসেঞ্জার টার্মিনালের সামনে লাইনে দাঁড়িয়ে ছিলেন। সেখানে কয়েকজন লোক তাকে বলে অনলাইনে ভ্রমণ ট্যাক্স জমা দিলে তারা বন্দরের লম্বা লাইনের আগে ইমিগ্রেশন এ পৌঁছে দেবে। পরে তাকে পাশেই একটি মার্কেটের গলিতে বসায়। সেখানে ট্যাক্স জমা দেওয়ার পর টাকার নাম্বার লিখতে হবে জানিয়ে একটি রুমে বসায় ছিনতাইকারীরা। এক পর্যায়ে সাথে থাকা ৫২ হাজার টাকা নিয়ে আবার ফেরত দেয়। পরে সন্দেহ হলে গুনে দেখেন সেখান থেকে ২৩ হাজার টাকা সরিয়ে ফেলেছে। পরে বন্দর কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিলে বন্দর ও বিজিবি সদস্যদের সহযোগিতায় ৭ হাজার টাকা ছিনতাইকারীদের কাছ থেকে উদ্ধার হয়। এসব প্রতিষ্ঠানের পাশেই আইনশৃঙ্খলানবাহিনীর সদস্যরা ঘোরা ফেরা করলেও তারা কিছুই দেখে না।

এ বিষয়ে বেনাপোল বন্দরের উপ-পরিচালক সজিব নাজির জানান, পাসপোর্টধারীদের টাকা ছিনতায়ের ঘটনা দুঃখজনক। মাঝে মধ্যেই টাকা উদ্ধার করে দেওয়া হয় যাত্রীদের। বন্দর এলাকায় ওদের বিরুদ্ধে আরো কড়াকড়ি আরোপ করা হবে।

বেনাপোল পোর্টথানা পুলিশের ওসি সুমন ভক্ত জানান, তারা বহুবার ছিনতাইকারীদের প্রতিষ্ঠান বন্ধ করেছেন এবং আটক করেছেন। তবে তারা জেল থেকে ফিরে এসে আবারো এসব অপরাধ করছে। ছিনতাই পুরোপুরি বন্ধ করতে হলে স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক ও রাজনৈতিক ব‍্যক্তিদের সহযোগিতা থাকতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে হাঁস-মুরগি পালনের প্রশিক্ষণ

১

কয়রায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা

২

তালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা

৩

সাবেক প্রকৌশলী শামসুদ্দিন আহমেদ আর নেই

৪

সাতক্ষীরা সীমান্তে প্রায় দেড় কোটি টাকার হেরোইন তৈরির কাঁচামাল জব্দ

৫

দেবহাটায় মাদকবিরোধী সাইকেল র‍্যালি 

৬

সুন্দরবন ভ্রমণে গিয়ে পর্যটক নিখোঁজ!

৭

হৃদয়ের প্রথম সেঞ্চুরি

৮

তানজিন তিশার সদস্যপদ স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ

৯

ঢাকায় এক রাতে পাঁচ স্থানে ৮ ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

১০

সুন্দরবনের বনদস্যু জোনাব বাহিনীর প্রধান জোনাব গ্রেপ্তার

১১

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

১২

জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর

১৩

জামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমির

১৪

রাজধানীর ভাটারায় বাসে আগুন

১৫

রূপগঞ্জে পুলিশের রগ কাটল মাদক কারবারিরা

১৬

শ্যামনগরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মশাল মিছিল

১৭

শার্শায় ধান ক্ষেত থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার

১৮

তালার শালিখা নদী থেকে অজ্ঞাত যুবকের লা/শ উদ্ধার

১৯

‎খেজুর রসের মিষ্টি সুবাস ও শীতের স্নিগ্ধ পরশ || ‎তারিক ইসলাম

২০