বাংলাদেশ, বুধবার, ১৭ জুন ২০২৬
৩ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২০ জুন ২০২৩, ৩:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নাদিম হত্যাকাণ্ডের বিচার উদাহরণ তৈরি করবে

ডেস্ক রিপোর্ট: সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডের বিচার দেশে উদাহরণ তৈরি করবে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২০ জুন) দুপুরে জেলার বকশীগঞ্জে হত্যার শিকার হওয়া সাংবাদিক নাদিমের গ্রামের বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।

সেখানে নাদিমের কবরের পাশে দাঁড়িয়ে কিছু সময় নীরবতা পালন করেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। পরে নাদিমের বাবা, স্ত্রী ও সন্তানদের সঙ্গে কথা বলেন। এ সময় তার সঙ্গে অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, গোলাম রাব্বানী নাদিমকে হত্যা করার মাধ্যমে যে অন্যায় করা হয়েছে, এর দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এতে পরবর্তীতে আর কোনো সাংবাদিকের গায়ে হাত তোলার ক্ষেত্রে ১০ বার ভাবতে হবে।

তিনি বলেন, যারা সত্য সংবাদ নিয়ে কাজ করে, মানুষের অধিকার নিয়ে কাজ করে- সেই সাংবাদিকদের আঘাত করার সাহস যেন কেউ না পায়। আগামীতে সব প্রভাবশালী ব্যক্তিকে ভাবতে হবে, সাংবাদিককে আক্রমণ করে আমি কি রেহাই পাব?

তিনি আরও বলেন, এজাহারভুক্ত আসামিদের ধরতে কাজ করছে পুলিশ। ইতোমধ্যে প্রধান আসামিসহ বেশ কয়েকজন আসামি ধরা পড়েছে। আমি বিশ্বাস করি, বিচার কার্যক্রম অব্যাহত থাকবে।

ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের ঘটনায় প্রায় ১০০ বারের মতো তদন্ত প্রতিবেদন না দিতে পারলেও সময় চাওয়া হয়েছে। আমি বিশ্বাস করি, এ হত্যাকাণ্ডেরও বিচার হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

ফ্রান্সের হয়ে ইতিহাস গড়লেন এমবাপে

মেসির হ্যাট্রটিক: আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন

পবিত্র আশুরা ২৬ জুন

কদম ফুলে বাঁচে প্রাণীর জীবন || ‎তারিক ইসলাম

কুলিয়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন

কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা

তালায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়

১০

আদাবর থানার ওসি-এসআইকে কুপিয়ে জখম

১১

কাজে যোগ দিতে না পেরে দ্বারে দ্বারে ঘুরছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ৪ কর্মী

১২

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারকে অপসারণের দাবিতে মানববন্ধন

১৩

সাতক্ষীরায় বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালিত

১৪

মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি

১৫

শিশুর লাশ উদ্ধার নিয়ে আদিতমারী রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর

১৬

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা কঠিন হবে : মার্শ

১৭

রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে সাতক্ষীরাসহ ১০ জেলা

১৮

পদত্যাগ করেছেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন

১৯

১০০ উপজেলায় হবে একটি করে স্কুল ও কলেজ, একনেকে অনুমোদন

২০