বাংলাদেশ, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
২৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২২ ডিসেম্বর ২০২৪, ৬:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইজতেমায় সাদপন্থীদের হামলার নিন্দা ও বিচার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

সুলতান শাহাজান, শ্যামনগর: বিশ্ব ইজতেমার মাঠে গভীর রাতে ঘুমন্ত সাথীদের উপর বর্বরোচিত হামলা ও হত্যার ঘটনায় দ্রুত বিচারের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় শ্যামনগর বাসস্ট্যান্ডে ‘সাতক্ষীরা আল্লামা পরিষদ শ্যামনগর উপজেলা শাখা, তাবলীগ জামাত ও তৌহিদি জনতার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন মুফতি মাওছুফ সিদ্দিকী। এ সময় বক্তব্য রাখেন- উপজেলা উলামা পরিষদের সহ-সভাপতি ও শ্রীফলকাটী দাওরা হাদিস মাদ্রাসার মুহতামিম মুফতি জিয়াউর রহমান, বংশীপুর শাহী মসজিদ মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা মুজিবুর রহমান, খেলাফত মজলিসের সাতক্ষীরা জেলা সভাপতি মুহাদ্দিস মোস্তফা কামাল, ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি আবু বকর সিদ্দিক, আল-খিদমাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মোখলেছুর রহমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সাদপন্থীদের সহিংস কার্যকলাপ শুধু ধর্মীয় পরিবেশকেই ক্ষতিগ্রস্ত করেনি, বরং সাধারণ মানুষের নিরাপত্তা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের উপরেও গুরুতর প্রভাব ফেলেছে। এমন অস্থিতিশীল পরিস্থিতি আমাদের সামাজিক ঐক্য ও ধর্মীয় সম্প্রীতির পরিপন্থী।

ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে তারা বলেন, টঙ্গীর ইজতেমায় হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্প: নিহত বেড়ে ১৩২, জরুরি অবস্থা জারি

এসএসসি-সমমানের ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু

ওয়েস্ট ইন্ডিজের দুঃসংবাদে বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ ‘নিশ্চিত’

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই দিল্লিতে কেন ত্রিবেদী?

নলতা ডায়াবেটিক হাসপাতাল কল্যাণ সমবায় সমিতির বিরুদ্ধে ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

খেশরার কলাগাছি গ্রামে সড়ক নির্মাণ কাজ উদ্বোধন

সাতক্ষীরা জেলা এনসিপির কমিটি প্রত্যাখ্যান, গণপদত্যাগের হুশিয়ারি

দেবহাটায় এসএসসিতে পাসের হার ৬১.০৮%, দাখিলে ৫২.২২% ও ভোকেশনালে ২৩.২৪%

সিলভার জুবিলি মডেল স্কুলের সভাপতি নির্বাচিত হওয়ায় সাংবাদিক বেলাল হোসাইনকে অভিনন্দন

সাতক্ষীরায় বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব

১০

পরমাণু চুক্তি ছাড়াই ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে প্রস্তুত ট্রাম্প

১১

ম্যানেজিং কমিটির হাতেই ফিরছে শিক্ষক নিয়োগ, সরকারের সিদ্ধান্ত ‘চূড়ান্ত’

১২

সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

১৩

ঋশিল্পীতে শিশুদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ

১৪

কয়রার যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ

১৫

বিল থেকে ছেলের নিথর দেহ উদ্ধার করলেন বাবা

১৬

আশাশুনিতে নিখোঁজের ২ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১৭

পাস করেনি সাতক্ষীরার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী

১৮

চাঁদাবাজির মামলায় হাজী নজরুল ও তার সহযোগী কারাগারে

১৯

‘র’ প্রধান পরাগ জৈন এখন ঢাকায়

২০
error: Content is protected !!