বাংলাদেশ, শনিবার, ২৯ আগস্ট ২০২৬
১৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৩১ ডিসেম্বর ২০২৪, ৭:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছা পৌরসভায় ১৬৪১টি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: দেশের ভর্তুকি পণ্য বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সারা দেশে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে খুলনার পাইকগাছা পৌরসভা মঙ্গলবার দিনব্যাপী জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই সাপেক্ষে সুবিধাভোগীদের মাঝে ১৬৪১টি স্মার্ট কার্ড বিতরণ করেছে।

পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার জানান, আগের হাতে লেখা কার্ডে নকল এবং একাধিক কার্ড ব্যবহারের কারণে পণ্য বিতরণে অনিয়ম দেখা দিত। স্মার্ট কার্ড ব্যবস্থার মাধ্যমে এসব সমস্যার সমাধান হবে।

পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন এ উদ্যোগকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। তিনি আরো জানান, স্মার্ট কার্ড সিস্টেম পণ্য বিতরণে স্বচ্ছতা আনবে। পাশাপাশি, ডিলারদের অনিয়ম রোধে মনিটরিং প্রক্রিয়া জোরদার করা হয়েছে।

কার্ড বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, পৌর প্রকৌশলী এ এম নূর আহম্মদ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা দেবাশীষ দাশ, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমান, সাবেক প্যানেল মেয়র এস.এম. ইমদাদুল হক, সাবেক কাউন্সিলর এস.এম. তৈয়েবুর রহমান, কবিতা রানী দাশ, আসমা আহম্মদ, রবিশঙ্কর মন্ডল, ইমরান সরদার, উপ-সহকারী প্রকৌশলী লিটু শেখ, প্রধান সহকারী শেখ জিয়াউর রহমান, কর নির্ধারক জিএম রফিকুল ইসলাম, আদায়কারী মোঃ সাইদুর রহমান, উচ্চমান সহকারী উত্তম কুমার ঘোষ, হেমেন্দ্র নাথ গাইন, লাইসেন্স পরিদর্শক মৃণাল কান্তি সানা, কার্য সহকারী বিদ্যুৎ রায়, বিকাশ ঘোষ, তন্ময় মন্ডল, মোঃ ইমদাদুল হক প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে ৬ লাখ চাকরি ঝুঁকিতে, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক

নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, অল্পের জন্য বেঁচে ঢাকায় অপু বিশ্বাস

কয়রায় প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

মৌচাক সাহিত্য পরিষদের কার্যনির্বাহী কমিটির অভিষেক

সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়? || মো. মামুন হাসান

নেপালে প্রাণহানি বেড়ে ৬১৬, নিখোঁজ আড়াই হাজার

জিএম নূর ইসলাম- দৃঢ়চেতা এক সফল মানুষ || আবুল কাসেম

সাতক্ষীরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সম্মেলন: সুমন সভাপতি, নয়ন সম্পাদক

গাছে গাছে পেরেক ঠুকে প্রচারপত্র, দেখবে কে?

১০

দৃষ্টিপাত সম্পাদকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১১

২০৩০-এ বিশ্বের ৩২তম অর্থনীতি হবে বাংলাদেশ: আইএমএফ

১২

নেপালে নিহত বেড়ে ৫৪৭, এখনো ৫১৭ বিদেশি নিখোঁজ

১৩

বীর উত্তম সি.আর দত্ত ও রঞ্জন কর্মকারের স্মরণসভা

১৪

জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

১৫

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জাতীয় পার্টির শোক

১৬

বেতনা তীরে ০৭০৯’র বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার

১৭

হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু, নতুন রোগী ১১৭০

১৮

দেবহাটায় যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ, মৎস্য ব্যবসায়ী নিহত

১৯

সাত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

২০
error: Content is protected !!