বাংলাদেশ, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
৬ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৪ সেপ্টেম্বর ২০২৪, ৭:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অনৈতিক সুবিধা নিয়ে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের দুর্নীতিগ্রস্ত নেতা দেলোয়ারের পক্ষে দাড়ালো যুবদল!

এম জুবায়ের মাহমুদ: অনৈতিক সুবিধা নিয়ে শ্যামনগরের গাবুরা ইউনিয়নের ১২২নং খোলপেটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের কেন্দ্রীয় নেতা দেলোয়ার হোসেনের পক্ষে দাড়ালেন গাবুরা ইউনিয়ন যুবদলের সভাপতি গাজী মাহমুদ এলাহী, যুগ্ম আহবায়ক মোতাছিম বিল্যাহ, শেখ সোহেল, সালাউদ্দীন বাবলু, ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি আবুল কালাম, সহসভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক ইব্রাহীম খলিল, বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মোখলেছ, দেলোয়ার হোসেন, মিলন হোসেন, বিএনপি নেতা দাউদ আলী খান, কৃষকদল নেতা ডা. শহীদুল্লাহ প্রমুখ।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) খোলপেটুয়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের সামনে নানা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত দেলোয়ার হোসেনের পক্ষে মানববন্ধন করেছেন তারা। তখন বিদ্যালয়ে দেলোয়ার হোসেনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন, দেলোয়ার হোসেন দুর্নীতিগ্রস্ত মানুষ, যা শুধু গাবুরা নয় সমগ্র শ্যামনগরের মানুষ জানে। যখন যে দল আসে খোলস পাল্টে তখন সেদলের চাটুকারিতা করে সে। তার পক্ষ নিয়ে যুবদলের নেতারা মানববন্ধন করেছে। এটা মানতে আসলে কষ্ট হচ্ছে।

গাবুরা ইউনিয়ন যুবদলের সভাপতি গাজী মাহমুদ এলাহী বলেন, দেলোয়ার হোসেন আগে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নেতা ছিল এটা আমি জানতাম না। আমার কর্মীরা বাজার থেকে আমাকে সেখানে ডেকে নিয়ে যায়। পরে বুঝতে পেরে আমার ফেসবুকে ভুল স্বীকার করে পোস্ট করেছি।

শ্যামনগর উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলমা দুলু জানান, আমরা জানা মতে তাদের শোকজ করা হয়েছে। সত্যতা পেলে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে। বিএনপিকে পুঁজি করে কেউ অনিয়ম দুর্নীতি করলে তার প্রশ্রয় দেওয়া হবে না।

অর্থের বিনিময়ে দুর্নীতিগ্রস্ত ওই শিক্ষকের পক্ষে দাড়ানোয় যুবদলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

প্রসঙ্গত, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের কেন্দ্রীয় নেতা দেলোয়ার হোসেনের বিরুদ্ধে স্থানীয় জেলেদের কাছ থেকে কার্ড করে দেওয়ার নাম করে অর্থ বাণিজ্য, স্কুলে দপ্তরী নিয়োগের নামে অর্থ বাণিজ্য, শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ আত্মসাৎসহ নানা অভিযোগে তদন্ত সাপেক্ষে বিভাগীয় মামলা রুজু করেছেন সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর সময় প্রটোকল ভঙ্গ, রাজশাহীর বিভাগীয় কমিশনার ওএসডি

১

এবার হবে ‘ওয়ার্ম উইন্টার’, শীতের ব্যাপ্তিও কমবে

২

সাতক্ষীরায় অ-১৪ ফ্রি সাঁতার প্রশিক্ষণ শুরু ২৪ অক্টোবর, অংশ নেওয়ার আহবান

৩

জীবনানন্দের ‘বনলতা’র খোঁজে || ‎তারিক ইসলাম

৪

তালায় তিন দিনে ৭০পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

৫

টুপটাপ রিসোর্ট ও আমাদের দায়হীনতার সংস্কৃতি || মো. মামুন হাসান

৬

শ্রীউলার ৮টি পূজামণ্ডপে যুবদল নেতা রাফিউলের আর্থিক সহযোগিতা

৭

পয়সা দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে আরেক পক্ষ: তারেক রহমান

৮

বিষ্ণুপুরে আট দুর্গামন্দিরে অনুদানের চেক প্রদান

৯

বিসিএসে ২৮তম হয়েও গেজেট বঞ্চিত, হতাশায় নিজেকে শেষ করে দেওয়ার ঘোষণা

১০

আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন

১১

সুন্দরবন থেকে হরিণের মাথা ও ভুড়িসহ এক চোরা শিকারী আটক

১২

শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শন, এলাকায় আতংক

১৩

নিজ বিদ্যাপীঠ পরিদর্শনে যুগ্ম সচিব ফাতিমা তুজ জোহরা

১৪

সাতক্ষীরা সীমান্তে ৭৮ লাখ টাকার হেরোইন তৈরির কাঁচামাল জব্দ

১৫

কালিগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে শাড়ি বিতরণ

১৬

সুন্দরবনের ৩৯ শতাংশ সুন্দরী গাছে আগামরা রোগ, বাড়ছে উদ্বেগ

১৭

নাটোরে বাস-বালুবোঝাই ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ১৪ জনের 

১৮

পূজামণ্ডপের নিরাপত্তায় মাঠে নীলডুমুর ১৭ বিজিবি

১৯

দেবহাটায় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আনসার-ভিডিপির কর্মকর্তারা

২০