বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৫ সেপ্টেম্বর ২০২৪, ৩:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরার এসপি মতিউর রহমানকে স্বপদে বহাল রাখার দাবিতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ

{"capture_mode":"AutoModule","faces":[]}

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকীকে স্বপদে বহাল রাখার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

এসময় শিক্ষার্থীরা ‌‘দফা এক, দাবি এক সাতক্ষীরার এসপি বহাল থাক’, ‘আমাদের দাবি মানতে হবে, প্রজ্ঞাপন বাতিল করতে হবে’, ‘আমাদের সবার ঐক্যমত, সাতক্ষীরাবাসীর ঐক্যমত, মতিউর এসপি বহাল থাক’, ‘দুর্নীতিমুক্ত সাতক্ষীরা চাই, মতিউর এসপি ছাড়া বিকল্প নাই’ সহ নানা স্লোগান দেন।

পরে সেখানে তারা মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, এসপি মতিউর রহমান সাতক্ষীরায় যোগদানের পর থেকে পুলিশি অত্যাচার, নির্যাতন, গণগ্রেফতার, চাঁদাবাজি বন্ধ হয়ে সহনীয় পর্যায়ে নেমে এসেছিল। আগে যারা এখানে এসপি হিসেবে দায়িত্ব পালন করে গেছেন তারা চোরাকারবারী গডফাদার ও আওয়ামী সন্ত্রাসীদের সাথে হাত মিলিয়ে নিজেদের পকেট ভারী করেছেন। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সারা দেশে যখন লাশের মিছিল চলছিল, সে সময় সাতক্ষীরার মতো রণভূমিতে একটিও লাশ পড়েনি। এসপি মতিউর রহমান সিদ্দিকী আমাদের আন্দোলনে সহযোগিতা করেছেন এবং পুলিশকে বরাবরই ছাত্রদের ওপর গুলি চালাতে নিষেধ করেন। তিনি ডিআইজি ও আদালতের আদেশ অমান্য করে ছাত্রজনতার পক্ষ নিয়েছিলেন।

তারা আরো বলেন, আন্দোলনের সময় সাতক্ষীরার আহত সকলকে এসপি নিজেই চিকিৎসা করিয়েছেন। আন্দোলন সফলে মাইক দেওয়া থেকে শুরু করে সমস্ত প্রকার সহায়তা করেছেন। আমরা তাকে অন্যত্র বদলি করতে দেব না।

সংবাদ সম্মেলনে সাতক্ষীরার পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকীকে স্বপদে বহাল রাখার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানানো হয়।

একই সাথে শিক্ষার্থীদের দাবি না মানলে আগামীকাল থেকে আন্দোলন জোরদার করার ঘোষণা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার সমন্বয়ক নাজমুল হোসেন রনি, নাহিদ হাসান, মোহিনী তাবাসসুম, সাদ্দাম হোসেন, ইব্রাহিম খলিলুল্লাহ, রিফাত হোসেন, সুহাইল মাহদিন সাদি, নাজমুল হোসেন, নুহা আনসারী, রিনা পারভীন, সাইফা রুমি প্রমুখ।

প্রসঙ্গত, সম্প্রতি ঢাকার অপরাধ তদন্ত বিভাগের এসপি মোহাম্মদ মনিরুল ইসলামকে সাতক্ষীরা পুলিশ সুপার হিসেবে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিএম নূর ইসলাম স্মরণে নাগরিক শোক সভা

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের

আলীম ভাই: বিভেদের সময়ে একজন ভালো মানুষের চলে যাওয়া || মোজাফ্ফর রহমান

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

১০

কয়রায় জমি জবর দখলের চেষ্টা, প্রতিকার চেয়ে নারীর সংবাদ সম্মেলন

১১

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

১২

শার্শায় যুবদল নেতা শহীদের পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

১৩

তালায় জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক শেখ আব্দুল আলীম

১৫

কালিগঞ্জে মারকাযুল খিদমাহ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

১৬

কুষ্ঠরোগ নিয়ে সচেতন হওয়ার আহ্বান

১৭

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

১৮

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

১৯

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

২০
error: Content is protected !!