বাংলাদেশ, বুধবার, ১৯ আগস্ট ২০২৬
৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৭ সেপ্টেম্বর ২০২৪, ৭:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারত সিরিজের ক্যাম্পে থাকবেন হাথুরু

ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক সিরিজ খেলেছে বাংলাদেশ, গড়েছে ইতিহাসও। তবুও হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের চাকরি শঙ্কায়।

এর কারণও স্পষ্ট- বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়া ফারুক আহমেদ তাকে চান না। নাজমুল হাসান পাপনের জায়গায় দায়িত্ব নেওয়ার পর তিনি পরিষ্কারভাবেই তা জানিয়েছেন।

তবে পাকিস্তানকে তাদের মাটিতে ২-০ গোলে হারানোর পর বাস্তবতা কিছুটা বদলেছে। সামনে রয়েছে ভারতের বিপক্ষে ‍গুরুত্বপূর্ণ সিরিজ। এর মধ্যেই পাকিস্তান সফর থেকে দলের সঙ্গে দেশে ফিরে অস্ট্রেলিয়ায় ছুটি কাটাতে গেছেন হাথুরু।

তার চাকরি নিয়ে এখনও কেন অনিশ্চয়তা, এ নিয়েও প্রশ্ন উঠেছে। ভারত সফরের আগেই তাকে বদলানো হবে কি না আছে এমন আলোচনাও। তবে ভারতের বিপক্ষে সিরিজের প্রস্তুতি ক্যাম্পে হাথুরু যোগ দেবেন বলে জানিয়েছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। তিনি বলেন, ‘হেড কোচ আসবেন। এখানেই (বাংলাদেশে) আসবেন। ’

বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়েও অনিশ্চয়তা আছে। বিগত আওয়ামী লীগ সরকারের এই সংসদ সদস্যের নামে হত্যা মামলা হয়েছে। তিনি ভারত সফরের আগে দেশে ফিরছেন না। কাউন্টি খেলতে গেছেন ইংল্যান্ড।

কিন্তু ভারত সফরের পরই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ওই সিরিজে কি দলের সঙ্গে থাকবেন সাকিব? উত্তরে ফাহিম বলেন, ‘সাকিব ইংল্যান্ড থেকে ভারতে আসবে খেলতে, আপাতত আমরা সেটুকুই জানি। সেটুকুর মধ্যে থাকতে চাই। ’

ভারত সফরের প্রস্তুতি নিয়ে তিনি বলেন, ‘ইনজুরির সমস্যা নেই আমি যতটুকু জানি। আশা করছি পুরো দলকেই পাওয়া যাবে। সাকিব কাউন্টি খেলতে গেছে। এছাড়া পুরো টিমই এভেইলেবল থাকবে আশা করছি। আবহাওয়াটা কিছুটা বিঘ্ন ঘটাতে পারে। চেষ্টা করবো কীভাবে ঠিকঠাক করা যায় (ক্যাম্প)। ’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত হলেন শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন

গরু-ছাগলের জন্য পাতা সংগ্রহ করতে গিয়ে প্রাণ গেল নারীর

কলকাতায় আগুনে পুড়ে সাংবাদিকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা

রাস্তাটিতে এক যুগেও লাগেনি উন্নয়নের ছোঁয়া!

সৌদির পাঠ্যবইয়ে কোরআন-হাদিস ছাঁটাই, ইসরায়েলে প্রশংসা

ভেঙে গেছে অভিনেত্রী মীমের সংসার

অভিনেত্রী থেকে এবার ব্যবসায়ী মাহি

শুভেন্দুকে ১০ দিনের আলটিমেটাম দিল ককরোচ

১০

কালিগঞ্জে সাপের কামড়ে ঘুমন্ত শিশুর মৃত্যু

১১

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

১২

মরক্কান নারীকে বিয়ের পর রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণ, সত্য না মিথ্যা?

১৩

৩ জেলার ডিসি ও রাজশাহীর বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার

১৪

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন

১৫

কলকাতায় হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু

১৬

শ্যামনগরে খাল-জলাশয় রক্ষায় যুবদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১৭

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতির বড় বোনজামাইয়ের মৃত্যু, শোক

১৮

সাতক্ষীরায় কারিগরি দক্ষতা মেলা

১৯

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা

২০
error: Content is protected !!