বাংলাদেশ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৪ ডিসেম্বর ২০২৩, ৮:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ব্রহ্মরাজপুরে শান্তি সমাবেশ: আসাদুজ্জামান বাবুকে দেখতে জনতার ঢল

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে সোমবার (৪ ডিসেম্বর) বিকালে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ব্রহ্মরাজপুর ইউনিয়নে উমরাপাড়া গ্রামে অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আসাদুজ্জামান বাবু। তাকে দেখতে ঢল নামে জনতার।

এসময় আসাদুজ্জামান বাবু সকলকে দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক থাকার আহবান জানান।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আঃ কুদ্দুসের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শওকত হোসেন, বর্তমান সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, এহসান বাহার বুলবুল, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশি, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান জুয়েল, জেলা যুবলীগের সদস্য রেজাউল ইসলাম রেজা, ধুলিহর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সানা, পৌর আ’লীগের কামরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, ব্রহ্মরাজপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম মাগরেব, ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর পরিষদের সভাপতি মমিনুর রহমান মুকুল, ওজিয়ার রহমান, ব্রহ্মরাজপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান লিটন প্রমুখ।

সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা সাতক্ষীরা-২ আসনে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবুকে মনোনয়ন পাওয়ায় আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়ায় অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের নির্বাহী কমিটির সভা

১

১৫ বছরেই বিশ্বরেকর্ড, টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ অধিনায়ক সূর্যবংশী

২

দুই মাসে সরকারের অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ প্রায় ২০ হাজার কোটি

৩

বিশ্বের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার কে, কোথায় তার দেশ

৪

এলডিসি উত্তরণের পরও জলবায়ু অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশ, ভুটান ও নেপালের

৫

১৮ বছর পরও বদলাল না ভুটানের ভাগ্য, ভারত উঠল ফাইনালে

৬

নদী ও জীবন || শেখ মাহির ফয়সাল নাঈম

৭

হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী

৮

শেষ বলে বাউন্ডারি, পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

৯

নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ

১০

নতুন থানা-পৌরসভা গঠনসহ ৭ প্রস্তাব, ৪টিতে সুপারিশের সিদ্ধান্ত

১১

দেবহাটায় ক্রীড়া উৎসব

১২

সেমিফাইনালে বাংলাদেশ দলে দুই পরিবর্তন, একাদশে রেকর্ড ৮ প্রবাসী ফুটবলার

১৩

বাংলাদেশকে সামলাতে চার পেসার নিয়ে নামছে প্রোটিয়ারা

১৪

মোংলার শিশু ধর্ষণ মামলার আসামি সিলেটে গ্রেপ্তার

১৫

শ্রমিকেরা কাজে না ফিরলে রোববার থেকে বন্ধ হতে পারে পোশাক কারখানা

১৬

জবির ভর্তি পরীক্ষা এবার শুধু ঢাকার ৭০ কেন্দ্রে

১৭

প্রশংসায় ভাসছেন সুনেরাহ

১৮

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু

১৯

এইচএসসির অকৃতকার্যদের পুনঃপরীক্ষা ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী

২০