বাংলাদেশ, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
১৩ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
৯ সেপ্টেম্বর ২০২৪, ৯:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা সদর উপজেলা ভূমি অফিসের সেবার মানোন্নয়নে কমিউনিটি অ্যাকশন মিটিং

‌ডেস্ক রি‌পোর্ট: সাতক্ষীরা সদর উপজেলা ভূমি অফিসের সেবার মানোন্নয়নে কমিউনিটি অ্যাকশন মিটিং অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

সোমবার (৯ সে‌প্টেম্বর) বিকালে সদর উপজেলা ভূমি অফিস চত্বরে ‘সনাক-টিআইবি’র সহায়তায় সাতক্ষীরা সদর উপজেলা ভূমি অফিসভিত্তিক অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপ-এসিজি এই মি‌টিং‌য়ের আ‌য়োজন ক‌রে।

সভায় এসিজি কর্তৃক কমিউনিটি মনিটরিং এর মাধ্যমে প্রাপ্ত সাতক্ষীরা সদর উপজেলা ভূমি অফিসের বিভিন্ন সমস্যা, যেমন- দালালের দৌরাত্ম্য, অনৈতিক লেনদেন, অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির অকার্যকর কৌশল ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়।

এছাড়াও সেবাগ্রহীতাগণ ভূমি অফিসে সেবা পেতে দীর্ঘসূত্রিতা, কার্যকর হেল্প ডেস্ক না থাকা, খাজনা গ্রহণের সময় ভুল খতিয়ানে জমা করা, ভূমিহীনদের জন্য বরাদ্দকৃত জমির দলিল পাওয়ার জন্য বারবার এসেও না পাওয়া, সেবাগ্রহীতাদের বসার জায়গায় ফ্যানের ব্যবস্থা না থাকা ইত্যাদি সমস্যার কথা তু‌লে ধ‌রেন।

সভায় উত্থা‌পিত সমস্যাসমূহ সমাধানের জন্য সহকারী কমিশনারের (ভূমি) সাথে অ্যাডভোকেসি সভার আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সদর উপজেলা ভূমি অফিসভিত্তিক এসিজি’র সমন্বয়ক এস এম বিপ্লব হোসেন এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাক এর ভূমি বিষয়ক উপ কমিটির যুগ্ম আহ্বায়ক সুশান্ত কুমার ঘোষ ও ড. দিলারা বেগম, সুজন সভাপতি সুভাষ চন্দ্র সরকার, জেলা নাগরিক কমিটির আহ্বায়ক শেখ আজাদ হোসেন বেলাল ও সঙ্গীত শিল্পী আবু আফফান রোজ বাবু।

আন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন এসিজি সদস্য শরীফুল ইসলাম, সেবাগ্রহিতা আব্দুস সোবাহান, আসাদুজ্জামান, হাবিবুর রহমান, হাফিজুর রহমান, হাবিুল্লাহ বাহার, মিজানুর রহমান, খাদিজা খাতুন, হাসিনা বেগম প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন এসিজি’র সহসমন্বয়ক সানজিদা ওয়াহিদ। সভা সঞ্চালনা ক‌রেন ইয়েস সদস্য মুশফিকুর রহমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া কারাগারের আবাসিক কোয়ার্টারের চালে ককটেল বিস্ফোরণ

১

দেবহাটায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন

২

দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং রোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ

৩

মন্দিরে ১২১ কেজি স্বর্ণ দান, মূল্য ২৭৯ কোটি টাকা!

৪

কালিগঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল

৫

সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা, মানতে হবে যেসব নিয়ম

৬

সাতক্ষীরা জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ আলোচনা

৭

এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না

৮

শ্যামনগরে এগ্রোইকোলজি ও স্থানীয় নেতৃত্বভিত্তিক উদ্যোগ নিয়ে প্রশিক্ষণ

৯

মহাকাশে গেলেন প্রথম পাকিস্তানি, কেন এই দেশকে বেছে নিল চীন

১০

সাতক্ষীরায় প্রাণিসম্পদ প্রদর্শনী শুরু

১১

সাইবার হামলার শিকার ফিফা, চুরি হয়েছে গোপন তথ্য

১২

আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

১৩

বিনা খরচে মালয়েশিয়াগামী কর্মীদের বিদায় জানালেন প্রধানমন্ত্রী

১৪

দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

১৫

কাকশিয়ালী নদীর উত্তর কালিগঞ্জ খেয়াঘাটের বেহাল দশা

১৬

সাতক্ষীরায় রূপালী বাংলাদেশের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৭

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

১৮

দাম বাড়ল সয়াবিন তেলের

১৯

নারীদের ঐতিহ্যগত জ্ঞানকে তুলে ধরতে কুড়ানো শাকের মেলা ও রান্না প্রতিযোগিতা

২০
error: Content is protected !!