বাংলাদেশ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২১ জানুয়ারি ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনে একসঙ্গে ৩ বাঘের দেখা পেলেন পর্যটকরা

ডেস্ক রিপোর্ট: সুন্দরবনের রহস্যময় বাঘের দেখা পাওয়া যেন এক বিরল দৃশ্য। তবে সম্প্রতি পূর্ব সুন্দরবনের কটকা অভয়ারণ্যে এক সঙ্গে তিনটি বাঘের দৃশ্য দেখে চমকে গেছেন পর্যটকরা। তিন বাঘের লড়াইয়ের অনন্য মুহূর্তও ধারণ করেছেন তারা। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনায় এসেছে সুন্দরবনের বাঘের সংখ্যা বৃদ্ধি ও তাদের অস্বাভাবিক আচরণের বিষয়টি।

সবশেষ পূর্ব সুন্দরবনের কটকা অভয়ারণ্য এলাকায় আবারও একসঙ্গে তিনটি বাঘ দেখতে পেয়েছেন পর্যটকরা। এর মধ্যে দুটি বাঘ অপর একটি বাঘকে আক্রমণ করে নদীতে ফেলে দেয়। রোববার দুপুরে কটকা অভয়ারণ্যের বেতমোড় এলাকার নদীর পাশে এ ঘটনা ঘটে বলে প্রতক্ষ্যদর্শীরা জানান।

সুন্দরবনে পর্যটকবাহী লঞ্চ এমভি আলাস্কার খুলনার পর্যটক গাইড মো. আলামিন বলেন, রোববার দুপুরে তাদের লঞ্চ কটকার বেতমোড় খালের কাছে আসার পরই একই জায়গায় তিনটি বাঘের উপস্থিতি দেখতে পান পর্যটকরা। বাঘ তিনটির মধ্যে দুইটি পুরুষ ও একটি বাঘিনী। সুন্দরবনের কটকা অফিস পাড় থেকে দুটি বাঘ এবং বেতমোর নদী পেড়িয়ে একটি বাঘ এসে একত্রিত হয়েছিল। কিন্তু বেতমোড় এলাকা থেকে আসা বাঘটিকে অপর দুটি বাঘ আক্রমণ করে প্রথমে নদীতে ফেলে দেয়। নদীতে পড়ে যাওয়া বাঘটি অনেকক্ষণ ধরে পানিতে ভেসেছে। পরে সাতরে উঠে বাঘটি বনের মধ্যে পালিয়ে যায়। এ দৃশ্য ধারণ করেন তিনি।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারন্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোয়েবুর রহমান সুমন বলেন, এমভি আলাস্কা নামের পর্যটকবাহী লঞ্চের ভ্রমণরত পর্যটকরা বনের বেতমোড় এলাকায় এক সঙ্গে তিনটি বাঘ দেখেছেন বলে জানিয়েছেন। কিছুদিন আগে কটকার বাদামতলা এলাকায় বনরক্ষীদের টহলদানকালে আমি নিজেই এক সঙ্গে চারটি বাঘ দেখতে পেয়েছি। চোরা শিকারীর সংখ্যা কমে যাওয়া এবং বাঘ তার সুস্থ আবাসস্থল ফিরে পাওয়ায় সুন্দরবনে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

উল্লেখ্য, গত বছর ফেব্রুয়ারি মাসে শরণখোলা রেঞ্জের চান্দেশ্বর ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় এক সঙ্গে তিনটি বাঘ ২০ ঘণ্টা ধরে অবস্থান করছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কর্মশালা

তালায় ভেজাল সার-কীটনাশক মজুদ, ব্যবসায়ীর জেল-জরিমানা

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ৪ ডিসেম্বর

সোনালী ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা বাড়তি বোনাস নিয়েছেন ১১৬ কোটি টাকা, ফেরত দেওয়ার নির্দেশ

ভুটান ম্যাচ দিয়ে বাংলাদেশের সাফ মিশন শুরু, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন আজ

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান

ঘরের মাঠে আর্জেন্টিনার জার্সিতে আরও একবার মাঠে নামছেন মেসি

ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, ধোয়ার কুণ্ডলীতে রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক

১০

পদদলিত করতে ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি

১১

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ

১২

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

১৩

শিবপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা

১৪

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ জন

১৫

সাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময়

১৬

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা

১৭

কাকে পাশে নিয়ে জীবন কাটাতে চান মিম?

১৮

তালা সরকারি কলেজে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

১৯

কালিগঞ্জে গৃহবধূসহ দু’জনকে কুপিয়ে জখম

২০
error: Content is protected !!