বাংলাদেশ, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১০ সেপ্টেম্বর ২০২৪, ৭:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভোমরা বন্দর দিয়ে খালি ট্রাকে মাদক আনার সময় চালকসহ আটক ২

শহীদুজ্জামান শিমুল: রপ্তানিকৃত মালামাল ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরে রেখে খালি ট্রাকে মাদক নি‌য়ে দে‌শে ফেরার সময় ১৯ বোতল ভারতীয় মদসহ দুই চালককে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‌বি‌জি‌বির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক এ তথ্য জা‌নি‌য়ে‌ছেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তি‌তে ভোমরা স্থল বন্দরের চেকপোস্ট এলাকায় ভোমরা বিওপির নায়েক সুবেদার মোঃ জহিরুল ইসলাম এর নেতৃত্বে বি‌জি‌বি সদস্যরা অবস্থান নেয়। এসময় রপ্তা‌নিকৃত মালামাল ভার‌তের ঘোজাডাঙ্গা বন্দ‌রে রে‌খে বৈশাখী ট্রেডার্স এর একটি খালি ট্রাক ভোমরা বন্দ‌রে আগমন করলে ট্রাকটি তল্লাশী করে ১৯ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার মদ উদ্ধারসহ ট্রা‌কের দুই চালক‌কে আটক করা হয়।

আটককৃতরা হলেন, মাদারীপুরের ডাসার থানার পূর্ব মাইজপাড়া গ্রামের ননী গোপাল দের ছেলে শ্রী গৌতম দে ও মাদারীপুরের পূর্ব চিরাইপাড়া গ্রামের আইয়ুব আলী বেপারীর ছেলে মোহাম্মদ আল-আমিন।

তা‌দের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হ‌য়ে‌ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোটারী ক্লাব অব সাতক্ষীরার ৩৩তম অভিষেক

১

আলিপুরে জামায়াতের নির্বাচনী কর্মী সমাবেশ

২

বাবার সাথে || আলেয়া মান্নান

৩

আশাশুনিতে পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণে বাধা!

৪

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃ-ত্যু

৫

জেলেখালি ভাই ভাই সংঘের প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা

৬

প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার কমিটি গঠন: মুনিরউদ্দীন সভাপতি, সামাদ সম্পাদক পুনর্নির্বাচিত

৭

মৌতলা ইউপির ৯নং ওয়ার্ডে মা-ছেলেসহ সম্ভাব্য ১০ প্রার্থী মাঠে

৮

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

৯

কয়রায় সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতা নুরুল আমিন বাবুলের মতবিনিময়

১০

দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপাইনের ৪ পাইলট নিহত

১১

৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

১২

কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা

১৩

চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার আইন হচ্ছে: আইজিপি

১৪

সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার বিরূপ মন্তব্যের প্রতিবাদে তালায় মানববন্ধন

১৫

গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

১৬

পশ্চিম তীর হতে যাচ্ছে আরেকটি গাজা? ইসরায়েলি অভিযান শুরু

১৭

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

১৮

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

১৯

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

২০