বাংলাদেশ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৬ অক্টোবর ২০২৩, ৩:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনে অবৈধ প্রবেশ, গরান কাঠসহ ৩ জেলে আটক

কয়রা (খুলনা) প্রতিনিধি: সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করার অভিযোগে ৩ জেলেকে আটক করেছে বনবিভাগ। এ সময় তাদের নিকট থেকে কর্তন নিষিদ্ধ ১৫০টি গরাণ কাঠের সিটি ও ১টি নৌকা জব্দ করা হয়।

রোববার (১৫ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশনের আওতাধীন সন্ন্যাসীর খাল থেকে তাদেরকে আটক করা হয়।

আটক জেলেরা হলেন, কয়রা উপজেলার দশহালিয়া গ্রামের মনির উদ্দীন পাড়ের ছেলে আজিজুল ইসলাম (৪৫), মহারাজপুর গ্রামের আবুল ঢালীর ছেলে কুদ্দুস ঢালী (৫০) ও একই গ্রামের বারিক ঢালীর ছেলে শাহাবুদ্দিন ঢালী (৪০)।

কোবাদক স্টেশনের স্টেশন কর্মকর্তা মোঃ মোবারক হোসেন বলেন, সুন্দরবনের সন্ন্যাসীর খালে টহলকালে একটি নৌকা দেখতে পাই। এসময় তাদের কাছে পাশ পারমিট দেখতে চাইলে তারা পাশ পারমিট দেখাতে সক্ষম না হওয়ায় ৩ জেলেকে আটক করি এবং ২ জেলে নৌকা থেকে লাফিয়ে সুন্দরবনের ভিতরে পালিয়ে যায়।একই খালে অপর একটি স্থানে পরিত্যক্ত অবস্থায় ২০০ ফিট হরিণ মারার ফাঁদ উদ্ধার করি।

তিনি জানান, বন বিভাগের উপস্থিতি বুঝতে পেরে নৌকা থেকে লাফিয়ে গোলখালী গ্রামের আমিরুল ঢালীর ছেলে মিনহাজ ঢালী ও আফসার মোড়লের ছেলে মোহাম্মদ আলী মোড়ল।

বন বিভাগ জানায়, পালিয়া যাওয়া মিনহাজ ঢালীর নামে এর আগে হরিণ শিকারের অপরাধে আদালতে মামলা চলমান রয়েছে।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোসাইন চৌধুরী বলেন, এ ব্যপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। সুন্দরবনের সম্পদ রক্ষায় বন বিভাগেন নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে আকস্মিক টর্নেডোয় ৪‌টি বসতঘর লণ্ডভণ্ড

১

তালায় জুয়েলারির দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার গহনা লুট

২

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপ‌ভো‌গে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সদস‌্যরা

৩

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

৪

একই জায়গায় আটকে থাকতে চাই না

৫

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৬

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৭

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৮

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৯

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১০

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

১১

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

১২

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১৩

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১৪

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১৫

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৬

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৭

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৮

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৯

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

২০