বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১০ সেপ্টেম্বর ২০২৪, ৮:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মণিপুরের তিন জেলায় কারফিউ, ইন্টারনেট বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক: বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়ে মণিপুর সরকার আগামী পাঁচ দিনের জন্য রাজ্যে মোবাইল ইন্টারনেট নিষিদ্ধ করেছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী এ বিষয়ে একটি নোটিশও জারি করেছেন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যম ডেকান হেরাল্ড।

খবরে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী কর্তৃক জারিকৃত নোটিশে উল্লেখ করা হয়েছে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে দুর্বৃত্তরা ঘৃণাত্মক বক্তৃতা ও ছবি ছড়িয়ে দিয়ে সহিংসতা উস্কে দিতে পারে। তারা যেন সেটি করতে না পারে, সে কারণে মোবাইল ইন্টারনেটের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

নোটিশে আরও বলা হয়, যেখানে, প্রদাহজনক উপাদান ও মিথ্যা-গুজবের কারণে জীবনহানী; সরকারি-বেসরকারি সম্পত্তির ক্ষতি; জনসাধারণের শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপক বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে। এসব বিষয়গুলো মোবাইল, এসএমএস ও ডঙ্গল পরিষেবার মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে জনগণের কাছে ছড়িয়ে পড়তে পারে। যে কারণে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করা হলো।

এদিকে, রাজ্যের তিন জেলায় কারফিউ জারি করেছে সরকার। ক্রমবর্ধমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণে কারফিউ জারি করেছে সরকার। রাজ্যের তিন জেলা পূর্ব ইম্ফল, পশ্চিম ইম্ফল ও থাউবাল জেলায় মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) থেকে সর্বাত্মক কারফিউ চলবে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে সহিংসতা নতুন করে বৃদ্ধি পাওয়ায় তিনটি জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা থেকে এটি বলবৎ হয়েছে। রাজ্যের শান্তি পুনরুদ্ধারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের এক দিন পরই মণিপুরের এ তিন জেলায় ১৪৪ ধারা জারি করা হলো।

কারফিউর আওতামুক্ত থাকবে স্বাস্থ্য, বিদ্যুৎ, গণমাধ্যম। পৌরসভার কর্মী ও আদালতের কাজে নিয়োজিত ব্যক্তিসহ অত্যন্ত জরুরি পরিষেবাগুলোও কারফিউর আওতামুক্ত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০