বাংলাদেশ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১ এপ্রিল ২০২৩, ৪:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে রাজাকার আকবর আলী গ্রেফতার

মাসুদ পারভেজ: সাতক্ষীরার কালিগঞ্জে যুদ্ধাপরাধ মামলায় গ্রেফতারের পর অসুস্থতার কথা বলে জামিনে থাকা রাজাকার আকবর আলীকে নাশকতার পরিকল্পনার মামলায় ফের গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ মার্চ) মধ্যরাতে উপজেলার নলতা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, ২০২২ সালের ২৪ মার্চ অসুস্থতার কারণ দেখিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শর্ত সাপেক্ষে অন্তর্বর্তীকালীন জামিন নেন আকবার আলী। তবে শর্ত ভঙ্গ করে গত ৩০ মার্চ ঢাকা থেকে সাতক্ষীরার কালিগঞ্জের নলতার ইন্দ্রনগর গ্রামের বাড়িতে আসেন তিনি। শুক্রবার (৩১ মার্চ) সারাদিন নলতা হাটখোলায় জামায়াত নেতা আব্দুল্লা সরদারের মালকানাধীন শাহী বস্ত্রালয়ের সামনে জামায়াত নেতাদের নিয়ে একত্রিত হয়ে মামলার বাদী ও সাক্ষীদের বিরুদ্ধে হুঙ্কার দেন। নানা অপতৎরতা চালান।

কালিগঞ্জ থানার ওসি মামুন রহমান বলেন, রাজাকার আকবর আলী অন্তর্বর্তীকালীন জামিনে থাকা অবস্থায় শর্ত ভেঙে এলাকায় এসে যুদ্ধাপরাধ মামলার বাদী ও সাক্ষীদের বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া যায়। এছড়া সে বাড়িতে এসে দলীয় নেতাকর্মীদের নিয়ে নাশকতার পরিকল্পনা করছিল। শুক্রবার রাতে তাকে নাশকতা পরিকল্পনার মামলায় গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পিতাকে হত্যার দায়ে সাতক্ষীরা আদালতে ২০০৯ সালে মামলা করেন দেবহাটা উপজেলার গোলাম মোস্তফা। এ মামলায় ২০১৯ সালের ৩০ অক্টোবর আকবর আলীকে গ্রেফতার করে পুলিশ। দীর্ঘদিন কারাভোগের পর ২০২২ সালের ২৪ মার্চ আকবর আলী আদালতকে অসুস্থতার সাজানো তথ্য দিয়ে অন্তর্বর্তীকালীন জামিন পান। শর্ত মতে ঢাকা শহরের মধ্যে অবস্থানের নির্দেশনা দিয়ে জামিন মঞ্জুর করা হলেও সুস্থ আকবর আলী দেদারছে সাতক্ষীরা, খুলনাসহ এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্পদের চেয়ে সম্পর্ক দামি

প্রস্তুতি ম্যাচে সৌম্যর ব্যাটে জিতল সোহানের দল

ধারের টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া, মরিয়মের মরদেহ নেওয়া হচ্ছে সাতক্ষীরায়

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৬৫৫

কয়রায় শারীরিক অসুস্থতা দেখিয়ে আ.লীগ কর্মীর পদত্যাগ

এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

দেবহাটা উপজেলা ‘শিশুশ্রমমুক্ত’ ঘোষণা, বিদ্যালয়ে ফিরল ১১৯ শিশু

শ্যামনগরে বিঘাপ্রতি ২ লাখে খাস জমি ‘বিক্রি’ করছেন কৃষক দল নেতা সালাউদ্দিন লিটন!

১০

শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ

১১

সাতক্ষীরা ২০৩৫: তরুণদের হাতে নতুন অর্থনীতি || মো. মামুন হাসান

১২

গাজী নজরুলের ২য় স্ত্রীর রেখে যাওয়া শেষ চিঠি ‘বিশ্বাসভঙ্গের ক্ষত, শেষে ‘ধ্বংসের হুঁশিয়ারি’

১৩

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা

১৪

প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুল পুলিশ হেফাজতে

১৫

সাতক্ষীরায় সন্তানকে নিয়ে মায়ের কীটনাশক পান, প্রাণ গেল ১৮ মাসের ইব্রাহিমের

১৬

কলারোয়ায় যুবদলের সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

১৭

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, ১ জনকে শোকজ

১৮

খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পাইকগাছায় আনন্দ মিছিল

১৯

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০