বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৮ মে ২০২৪, ৯:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় জামায়াত-বিএনপির ভোট টানতে মরিয়া প্রার্থীরা, সাংগঠনিক ব্যবস্থার হুমকি!

ডেস্ক রিপোর্ট: তালা উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হতে বিএনপি-জামায়াতের ভোট টানতে মরিয়ে হয়ে কাজ করছেন প্রার্থীরা। এজন্য নিজ নিজ কৌশলে স্থানীয় বিএনপি-জামায়াতের মধ্যম সারির নেতাকর্মীদের সাথে নিয়মিত যোগযোগ রাখছেন তারা।

এদিকে, কেন্দ্রের নির্দেশনা মেনে ভোট বর্জনের আহবান জানিয়েছেন বিএনপি-জামায়াতের নেতারা।

নির্বাচনের তারিখ ঘোষণার পর জামায়াত তালা উপজেলায় নির্বাচনে অংশগ্রহণের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করে। পোস্টার ব্যানার লিফল্টে থেকে শুরু করে নিয়মিত গণসংযোগও করে নির্বাচনে নিষিদ্ধ দলটি। যদিও পরবর্তীতে ভোট বর্জনের সিদ্ধান্ত নেয় দলটি। এতে ভোটের মাঠে নতুন সমীকরণ শুরু হয়।

বর্তমানে উপজেলা নির্বাচনে লড়ছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের একাধিক প্রার্থী।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপি নেতা বলেন, আমাদের ভোট নিয়ে আগ্রহ নেই। কিন্তু এটা যেহেতু স্থানীয় ভোট অনেক প্রার্থী গোপনে আমাদের কাজ করার জন্য আর্থিক সুবিধা অফার করছেন।

তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি জানান, বিএনপি উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে না। আমাদের জেলায় মিটিং হয়েছে। জেলা থেকেও কড়া বার্তা দেওয়া হয়েছে। আমরা উপজেলাতে একটা মিটিং করে আমাদের নেতাকর্মীদের ভোটের বিষয়ে নিরুসাহিত করবো।

সাতক্ষীরা জেলা জামায়াত নেতা ডা. মাহমুদুল হক বলেন, আমরা ভোট বর্জন করেছি। নেতাকর্মীদের সেভাবে বলা
হয়েছে।

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক সৈয়দ ইফতেখার আলী জানান, বিএনপি নির্বাচন বর্জন করেছে। নির্বাচনে কোনরকম অংশগ্রহণ করা বা সহযোগিতা করা যাবে না। যদি কোন নেতাকর্মী এটা করে এবং প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এমনটাই কেন্দ্রের নির্দেশনা আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের নবীন বরণ

তালায় গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক হেমায়েত বহিষ্কার

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি

রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে সৌর বিদ্যুৎ চালুর দাবি

ট্রি অফ লাইফ’র উদ্যোগে ত্রাণ বিতরণ

ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ

অবসর নেওয়া মেসিকে নিয়েই দল ঘোষণা আর্জেন্টিনার

১০

সুন্দরবনে ফের এক জেলে অপহৃত, কাটছে না আতঙ্ক

১১

ইরান যুদ্ধের লাগাম টানতে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১২

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১৩২০

১৩

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

১৪

ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৭৫৩

১৫

৩ মেট্রোরেলসহ একনেকে ১২ প্রকল্প অনুমোদন

১৬

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কর্মশালা

১৭

তালায় ভেজাল সার-কীটনাশক মজুদ, ব্যবসায়ীর জেল-জরিমানা

১৮

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ৪ ডিসেম্বর

১৯

সোনালী ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা বাড়তি বোনাস নিয়েছেন ১১৬ কোটি টাকা, ফেরত দেওয়ার নির্দেশ

২০
error: Content is protected !!