বাংলাদেশ, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১০ সেপ্টেম্বর ২০২৪, ৯:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টি-টেন দিয়ে খেলায় ফিরছেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক: সকালে আবদুর রাজ্জাকের যুক্তরাষ্ট্রের টি-টেন লিগে সুযোগ পাওয়ার খবর জানা গিয়েছিল। আজ রাতে জানা গেল একই লিগে খেলতে যাচ্ছেন তাঁর বন্ধু মাশরাফি বিন মুর্তজাও। তাঁকে আজ ড্রাফট থেকে দলে ভিড়িয়েছে যুক্তরাষ্ট্র টি-টেন মাস্টার্সের ফ্র্যাঞ্চাইজি ডেট্রয়েট ফ্যালকনস। রাজ্জাক-মাশরাফি খেলতে যাচ্ছেন একই দলে।

বিসিবির নির্বাচক রাজ্জাককে সরাসরি চুক্তিতে নিয়েছে ডেট্রয়েট ফ্যালকনস। মাশরাফি দল পেলেন নিলাম থেকে। একই দলে আছেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক অ্যারন ফিঞ্চ, ইংল্যান্ডের ডেভিড মালান, ওয়েস্ট ইন্ডিজের রায়াদ এমরিত, দিনেশ রামদিন, আছেন দুই শ্রীলঙ্কান থিসারা পেরেরা ও অ্যাঞ্জেলো পেরেরা।

গত দুই বছরে ডেট্রয়েট ফ্যালকনসের স্বত্বাধিকারীর বিপিএলের দল সিলেট স্ট্রাইকার্সে খেলেছেন মাশরাফি। এ বছর অবশ্য চোটাঘাত আর বাজে পারফরম্যান্সের কারণে টুর্নামেন্টের মাঝপথেই দল ছেড়ে যান মাশরাফি। সবশেষ তিনি খেলেছেন গত এপ্রিলে ঢাকা প্রিমিয়ার লিগে। এরপর ক্রিকেট থেকে দূরে আছেন। গত ৫ আগস্ট দেশের ক্ষমতার পটপরিবর্তনের পর পুড়িয়ে দেওয়া মাশরাফির নড়াইলের বাড়ি। তার আগে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তাঁর নীরব ভূমিকায় প্রচুর সমালোচনাও হয়।

সব পেছনে রেখে মাশরাফি যুক্তরাষ্ট্রের টি-টেন মাস্টার্স দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন। টুর্নামেন্টের দ্বিতীয় মৌসুম শুরু হচ্ছে ৮ নভেম্বর। ডেট্রয়েট ফ্যালকনস, মরিসভিল ইউনিটি, দ্য শিকাগো প্লেয়ার্স, ক্যালিফোর্নিয়া বোল্টস, নিউইয়র্ক ওয়ারিয়র্স, আটলান্টা রাইডার্স—এই ছয় দল খেলছে এবারের টুর্নামেন্টে। টুর্নামেন্ট শেষ হবে ১৭ নভেম্বর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার

১

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

২

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

৩

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

৪

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

৫

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

৬

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

৭

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

৮

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

৯

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

১০

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

১১

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

১২

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৩

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

১৫

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

১৬

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১৭

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১৮

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১৯

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

২০