বাংলাদেশ, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
১৫ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৯ জানুয়ারি ২০২৪, ১১:২৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বিতর্কে জড়াতে চান না নুসরাত, জানালেন নতুন পরিকল্পনা

বিনোদন ডেস্ক: এপার–ওপার মিলে ব্যস্ততা নিয়েই কাজ করে যাচ্ছেন। জাতির পিতা বঙ্গবন্ধুর বায়োপিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন নুসরাত ফারিয়া। সেই রেশ নিয়ে নতুন বছর শুরু করেছেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী। সিনেমায় কাজের কথা চলছে সেই সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও দায়িত্ব পালনে ব্যস্ততা থাকবে বছর জুড়ে।

এর মধ্যেই এবার কলকাতায় মুক্তি পেয়েছে তার ‘বিবাহ অভিযান’ সিনেমার সিক্যুয়াল। এতে নুসরাতের অভিনয়ের প্রশংসা করেছেন দর্শকরা।

এ নিয়ে নুসরাত ফারিয়া জানান, তিনি বর্তমানে এসএমসির শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন। এ প্রতিষ্ঠানের সঙ্গে আরও এক বছরের জন্য চুক্তি বেড়েছে। এসএমসির হয়ে স্যানিটারি ন্যাপকিনের বিজ্ঞাপনে মডেল হয়ে কাজ করছেন তিনি। কাজের প্রতি তার একাগ্রতা, পণ্যের প্রচারে তার অবদানের কথা বিবেচনা করে তার সঙ্গে আবারও এক বছরের জন্য চুক্তি বাড়িয়েছে প্রতিষ্ঠানটি।

সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘আমি এই কাজগুলো উপভোগ করি। তবে এ ক্ষেত্রে প্রতিষ্ঠান সম্পর্কে আগেই যাচাই বাছাই করি। কারণ এখানে সামাজিক দায়বদ্ধতা থাকে। এ ছাড়া আমি কোনোরকম বিতর্কে যেতে চাই না।’

এদিকে সম্প্রতি অনলাইনে জুয়ার ওয়েবসাইটের সঙ্গে নাম জড়িয়েছে দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় তিন নায়িকার। তার মধ্যে নুসরাত ফারিয়াও আছেন।

এ নিয়ে সংবাদ মাধ্যমকে নুসরাত ফারিয়া বলেন, আমি যে বিজ্ঞাপনটি করেছি, তা শুধু ভারতেই প্রচার হয়েছে। দেশে প্রচার হয়নি। বিষয়টি পুরোপুরি না জেনে এতে যুক্ত হয়েছি।

এদিকে শুধু সেই সাইটেই নয়, ফারিয়া নিজেও তার ইনস্টাগ্রামে এগুলোর প্রচারণা করেছেন। এছাড়া ভারতেও জুয়ার বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে- এমনটা জানালে ফারিয়া বলেন, আমাদের দেশে এ ধরনের বেটিং সাইটের বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে। তবে ভারতে নিষেধাজ্ঞা রয়েছে বলে আমার জানা নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সুষ্ঠু বিচার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

লাবসায় জলাবদ্ধতা কবলিত এলাকা পরিদর্শনে ইউএনও অর্ণব দত্ত

পুরান ঢাকার ‘শ্রমিক মিরাজ’ পরিচয়ে সীমান্ত পার হতে চেয়েছিল ডেভিড ইমন

সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় আনার নির্দেশ

তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় আছি: দীনেশ ত্রিবেদী

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার

সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে সাতক্ষীরায় বিআরটিএ’র রোড শো

দেবহাটায় বিশেষ চাহিদাসম্পন্ন ৫০ প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

দেবহাটায় আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা

১০

আব্দুল্লাহ ছিল অন্ধকার জগতের মুকুটহীন সম্রাট

১১

রাস্তাটি ক্রয়কৃত দাবি করে দখলের অভিযোগ খণ্ডালেন জামায়াত নেতা ওমর ফারুক

১২

সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৩

দেবহাটায় অপদ্রব্য পুশকৃত ১০০ কেজি চিংড়ি বিনষ্ট

১৪

শ্যামনগরে সংলাপ: বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণের দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করতে হবে

১৫

সামাজিক অবক্ষয় ও জাগরণ || ‎তারিক ইসলাম

১৬

মোংলায় বিশ্ব বাঘ দিবস পালিত

১৭

বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণ || আশিকুজ্জামান

১৮

দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্কে বিবিএমপি ইনস্টিটিউশন চ্যাম্পিয়ন

১৯

সুন্দরবনে বাঘের সংখ্যা ১২৫ টি

২০
error: Content is protected !!