বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১২ সেপ্টেম্বর ২০২৪, ৭:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের বিক্ষোভ: মণিপুর থেকে ‘পালালেন’ রাজ্যপাল

আন্তর্জাতিক ডেস্ক: শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে মণিপুর ছেড়ে চলে গেছেন রাজ্যটির গভর্নর লক্ষ্মণ প্রসাদ আচার্য। তিনি মূলত আসামের রাজ্যপাল, অতিরিক্ত দায়িত্ব হিসেবে মণিপুরের রাজ্যপালের দপ্তরও চালাচ্ছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের পরিস্থিতি এখনও উত্তপ্ত। সেখানে পরিস্থিতি শান্ত করতে চেষ্টা চলাচ্ছিলেন লক্ষ্মণ প্রসাদ। কিন্তু চেষ্টা নিষ্ফল হওয়ায় রাজধানী ইম্ফল ছেড়ে আসামের গুয়াহাটিতে গেছেন রাজ্যপাল।

আন্দোলনকারী শিক্ষার্থীরা মণিপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ হওয়ায় রাজ্য সরকারের ডিজিপি এবং নিরাপত্তা উপদেষ্টাকে অপসারণের দাবি জানিয়ে আসছিল। এই দাবি পূরণে শিক্ষার্থীদের দেওয়া আল্টিমেটাম শেষ হওয়ার পর ছাত্র এবং তাদের সমর্থকরা রাজভবন ঘেরাও করতে গেলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের ঘটনায় প্রায় ১০০ বিক্ষোভকারী শিক্ষার্থী আহত হয়।

আর সেই ঘটনার একদিন পর বুধবার (১১ সেপ্টেম্বর) মণিপুরের গভর্নর লক্ষ্মণ প্রসাদ আচার্য আসামের গুয়াহাটির উদ্দেশ্যে রাজ্যের রাজধানী ইম্ফল ত্যাগ করেন।

সংঘাতময় পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্নাতকোত্তর এবং স্নাতক স্তরের সমস্ত পরীক্ষা স্থগিত করেছে মণিপুর বিশ্ববিদ্যালয়।

এদিকে মণিপুর থেকে আসাম রাইফেলসের দু’টি ব্যাটালিয়ন প্রত্যাহার করে নেওয়ার পর রাজ্যটিতে দেশটির কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনীর (সিআরপিএফ) সদস্যদের মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ভারত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০