বাংলাদেশ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১২ সেপ্টেম্বর ২০২৪, ৭:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সেনা ও পুলিশ হেফাজতে আবারো মৃত্যু নিয়ে নানা প্রশ্ন উঠছে

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে গত চৌঠা সেপ্টেম্বর থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশ ও সেনাবাহিনীসহ যৌথ বাহিনীর অভিযানের সময় বেশ কয়েকটি মৃত্যুর ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে তাদের ‘পিটিয়ে মেরে’ ফেলা হয়েছে। এসব মৃত্যুতে কোন ব্যবস্থা না নেয়ার অভিযোগও উঠেছে।

গোপালগঞ্জে সেনাসদস্যের ওপর হামলা, গাড়িতে আগুন ও অস্ত্র ছিনিয়ে নেওয়ার মামলায় কারাগারে থাকা এক আসামি গত ৭ই সেপ্টেম্বর হাসপাতালে মারা গেছেন।

এরপর গাইবান্ধায় যৌথবাহিনীর অভিযানের সময় নির্যাতনে দুই ব্যক্তি মারা গেছে বলে অভিযোগ ওঠে।

গত ১৫ বছরে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে একটি বড় ধরনের অভিযোগ ছিল আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে মানুষের নির্যাতন ও মৃত্যু।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকার পতনের এক দফা দাবির সময় অগাস্টের প্রথম সপ্তাহে সারা দেশে কয়েকশ থানায় হামলা এবং অস্ত্র ও গোলাবারুদ লুটপাটের ঘটনা ঘটে। এই প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা বাহিনী অভিযানের ঘোষণা দেয়া হয়।

কিন্তু গত এক সপ্তাহে এই অভিযানের সময় গ্রেপ্তারকৃত তিন জনের মৃত্যুতে আবারও শেখ হাসিনার সরকারের সময়কার আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে থাকাবস্থায় মৃত্যুর উদাহরণেরই পুনরাবৃত্তি হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

মানবাধিকার কর্মীরা বলছেন, অন্য যে কোন সরকারের চেয়ে এই সরকারের দায়িত্ব অনেক বেশি। বাংলাদেশের নাগরিকরা যে আস্থাহীনতায় ভুগছেন সেই জায়গা থেকে উত্তরণে সরকারকে উদ্যোগ নিতে হবে।

ফলে সংস্কারের অংশ হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর ‘অতীতের অভ্যাস’ থেকে বেরিয়ে কিভাবে আস্থা ফেরানো যায় সে উদ্যোগ নেয়ার আহ্বান জানান মানবাধিকার কর্মীরা।

সূত্র: বিবিসি বাংলা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে আকস্মিক টর্নেডোয় ৪‌টি বসতঘর লণ্ডভণ্ড

১

তালায় জুয়েলারির দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার গহনা লুট

২

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপ‌ভো‌গে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সদস‌্যরা

৩

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

৪

একই জায়গায় আটকে থাকতে চাই না

৫

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৬

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৭

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৮

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৯

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১০

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

১১

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

১২

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১৩

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১৪

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১৫

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৬

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৭

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৮

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৯

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

২০