বাংলাদেশ, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
১৫ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
১৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যে কারণে ‘তামিল মহিলা’ হতে চান মাহি

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনা-সমালোচনায় থাকেন এই অভিনেত্রী। এর মধ্যে নিজের মনের আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে মাহি জানিয়েছেন, তিনি তামিল মহিলাদের মতো পা থেকে মাথা পর্যন্ত গয়না পরে বসে থাকতে চান।

গতকাল ১২ সেপ্টেম্বর এক পোস্টে মাহিয়া মাহি লিখেছেন, ‘মাঝে মাঝে আমার তামিল মহিলাদের মতো অযথা পা থেকে মাথা পর্যন্ত গয়নাগাটি পরে বসে থাকতে মন চায়, এতে মনটা একটু ভালো ভালো লাগে আরকি।’

অনেকেই আবার মাহির সঙ্গে একাত্মতা পোষণ করে বলেন, আমাদেরও মন চায় এভাবে গয়না পরে বসে থাকতে। নিপু বড়ুয়া নামে একজন পোস্টের কমেন্ট বক্সে লিখেছেন, ‘আমার তো তামিল নায়কদের মতো উইড়া উইড়া ফাইট করতে মন চায়।’ রুবিনা আক্তার নিঝুমের ভাষ্য, ‘মন ভালো রাখার জন্য যা করতে মন চায় করো।’

২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহিয়া মাহি। তার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন। তাদের সংসারে একটি পুত্রসন্তানও রয়েছে। কিন্তু দাম্পত্য জীবনের আড়াই বছর মাথায় আলাদা হয়ে যান এই দম্পতি।

বিয়ে, সন্তান ও রাজনীতির করতে গিয়ে চলচ্চিত্রের ক্যারিয়ার থমকে গেছে তার। দ্বিতীয় স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর আবারও অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এই চিত্রনায়িকা। মাঝে শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমায় নায়কের মায়ের চরিত্রে দেখা যায় তাকে। এরপর অনেক দিন পর্দায় অনুপস্থিত মাহি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৎস্য প্রজেক্টের বাসায় চলছিল হরিণের মাংস রান্না, রেখে ভোঁ দৌড়

গর্ভে সন্তান নিয়ে নদীতে মা!

কেশবপুরে মেয়ের হাতে মা খুন

বেতনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন!

সন্তান গোপন রেখে অবিবাহিত সেজে বিয়ে, নারীর বিরুদ্ধে যুবকের মামলা

পুলিশে নতুন সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে বড় সুখবর

বনজীবীদের নিয়ে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে কর্মশালা

রূপপুর বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের প্রযুক্তিগত আত্মবিশ্বাসের প্রতীক

প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত পলক, চিকিৎসার নির্দেশ

১০

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত

১১

সুন্দরবনের শামুক-ঝিনুক পাচারে নতুন কৌশল, মাধ্যম কুরিয়ার সার্ভিস

১২

শ্যামনগরে ১০০ লিটার পেট্রোলসহ এক ব্যক্তি আটক, জরিমানা

১৩

এশীয় দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সক্ষমতা ভাগাভাগি করতে চায় ইরান

১৪

দেবহাটায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১৫

দেবহাটায় অপদ্রব্য পুশের দায়ে ৬০ কেজি বাগদা চিংড়ি বিনষ্ট, জরিমানা

১৬

রিয়ার হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

১৭

কালিগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১৮

‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা

১৯

রোটারী ক্লাব অব সাতক্ষীরার চক্ষু চিকিৎসা ক্যাম্প

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705