বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৬ সেপ্টেম্বর ২০২৪, ৭:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টানা বৃষ্টিতে বিপর্যস্ত উপকূলের জনজীবন, ভেসে গেছে আমনের ক্ষেত ও মৎস্য ঘের

বিলাল হোসেন: শ্যামনগর উপকূলে টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বৃষ্টির পানিতে ভেসে গেছে ৫০ শতাংশ মাছের ঘের। বৃষ্টির পানিতে ডুবে গেছে আমন ক্ষেত।

জানা গেছে, টানা তিন দিনে উপজেলায় ৩২৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে ভেসে গেছে উপজেলার ৫০ শতাংশ মাছের ঘের। পাশাপাশি আমন ধানসহ অন্য সবজি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। অতিবৃষ্টির ফলে তলিয়ে গেছে রাস্তাঘাট। নাজুক হয়ে পড়েছে মাটির ঘরবাড়ি। জরাজীর্ণ হয়ে পড়েছে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ। পানির নিচে ডুবে আছে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসানালার মাঠ।

জানা গেছে, গাবুরা, বুড়িগোয়ালিনী, কাশিমাড়ি, কৈখালী, মুন্সিগঞ্জ, পদ্মপুকুর, ঈশ্বরীপুর, শ্যামনগর সদর, রমজাননগরসহ বিভিন্ন ইউনিয়নের মাছের ঘের ও পুকুর ভেসে গেছে বৃষ্টির পানিতে।

স্থানীয় বিশ্বজিৎ মন্ডলসহ একাধিক কৃষক বলেন, সবচেয়ে বড় বিপদের কারণ হয়েছে মাছের ঘেরগুলো। পানি বেশি হলে গলদা চিংড়ি আটকে রাখা যায় না। কোনো না কোনোভাবে পায়ে হেঁটে বের হয়ে যায়। আমাদের গ্রামের প্রায় শতভাগ ঘের এখন বিপদের মুখে আছে। অনেকগুলো এরমধ্যে ভেসে গেছে।

এই কৃষক জানান, তাদের পরিবারের ১৯ বিঘা জমিতে সাধারণত আড়াই থেকে ৩০০ মন ধান হয় প্রতিবছর। কিন্তু এমন বিপর্যয়ের কারণে গত বছর তারা মাত্র ৩৯ মন ধান পেয়েছিলেন।

বিলের পানি নিষ্কাশনের ব্যবস্থা না নেওয়া হলে আবারও এমন বিপদের আশঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, এলাকার স্লুইসগেটটি দিয়ে দীর্ঘদিন যাবৎ ঠিকমতো পানি ওঠানামা করতে পারছে না।

তাছাড়া এই এলাকার আশেপাশের অন্তত ২০টি গ্রামের আমন চাষের জমি থেকে পানি ঠিকমতো সরতে পারছে না।

উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা বলেন, ৬৫০ হেক্টর আমন ধানের জমি পানিতে তলিয়ে গেছে। এছাড়া ১৩০ হেক্টর শীতকালীন সবজি চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার জানান, টানা বৃষ্টিতে উপজেলার ৩ হাজার ৩০৬টি মৎস্য ঘের পানির নিচে তলিয়ে গেছে। ১১ কোটি টাকার মৎস্য সম্পদের ক্ষতি হয়েছে। বেশি ক্ষতি হয়েছে গাবুরা, বুড়িগোয়ালিনী, কাশিমাড়ি, কৈখালী, রমজাননগরসহ বিভিন্ন ইউনিয়নের মাছের ঘের ও পুকুরও ভেসে গেছে পানিতে।

শ্যামনগরে দায়িত্বরত পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী পরকৌশলী ফরিদুল ইসলাম বলেন, অতিরিক্ত বৃষ্টির কারণে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের ১৪টি পয়েন্টে জরাজীর্ণ অবস্থা দেখা দিয়েছে। বৃষ্টি থেমে গেলে ওই সব জরাজীর্ণ স্থানে আমরা কাজ শুরু করব।

উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা শাহিনুর আলম জানান, উপজেলায় ১৯১টি প্রাথমিক বিদ্যালয় এর মধ্যে ৫০ টি বিদ্যালয়ের খেলার মাঠ পানির নিচে তলিয়ে আছে। মসজিদ-মাদ্রাসাসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানেরও একই অবস্থা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১০

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১১

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১২

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

১৩

দেবহাটায় যুবদলের আনন্দ মিছিল

১৪

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও হয়নি মামলা

১৫

জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

১৬

শিশু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

১৭

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

১৮

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

১৯

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

২০