বাংলাদেশ, শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
২৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে সিডিও’র ফ্রি চক্ষু ক্যাম্প

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে স্বেচ্ছাসেবী যুব সংগঠন সিডিও’র ব্যবস্থাপনায় ও গ্রামীণ চক্ষু হাসপাতালের আয়োজনে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) শ্যামনগর মডার্ন স্কুলে পরিচালিত এই ক্যাম্পে চিকিৎসা দেন গ্রামীণ চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. সুষ্মিতা মন্ডল ও ডা. পলেন মন্ডল।

সকালে সিডিও’র নির্বাহী কমিটির সভাপতি শাহানা হামিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন শ্যামনগরের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত।

সিডিও’র নির্বাহী পরিচালক গাজী আল ইমরানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মডার্ন স্কুলের প্রধান শিক্ষক আব্দুল্লাহ, গ্রামীণ চক্ষু হাসপাতালের প্রশাসনিক সহকারী মো. মনিরুজ্জামান, ক্যাম্প অর্গানাইজার আরাফাত হোসেন, সিডিও’র ফিল্ড অর্গানাইজার রুবিনা পারভীন, হুজাইফা আল বাদশা, সিডিও’র সিনিয়র ভলেন্টিয়ার হাফিজুর রহমান, আনিসুর রহমান মিলন, আব্দুল্লাহ আল সাদি, রুহানি, সুমাইয়া কামাল, সুমাইয়া সুমু, রাইহানুল ইসলাম, আহাদুল্লাহ তরফদার, রাজু হাসান রাজা, মুনতাকিমুল ইসলাম রুহানি, ইদ্রিস হোসেন, শাহিন হোসেন, মুন্না হোসেন, সামিয়া খাতুন, রাজিয়া খাতুন, আল আমিন প্রমুখ।

চক্ষু ক্যাম্পে তিন শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়। এর মধ্যে বাছাইকৃত ৫৫ জন রোগীকে গ্রামীণ চক্ষু হাসপাতালের নিজস্ব ব্যবস্থাপনায় অপারেশনের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আগামী রবিবার তাদের গ্রামীণ চক্ষু হাসপাতালে অস্ত্রপচার করা হবে।

এছাড়াও আগামী ৫ অক্টোবর আরো ৪৫ জন রোগীকে গ্রামীণ চক্ষু হাসপাতালে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংককে স্কুলে বন্দুক হামলা: নিহত ৬, আহত অন্তত ১৫

বগুড়া ও সিলেটে সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত

কালিগঞ্জে ট্রাকচাপায় ৪ বছরের শিশু নিহত

এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে

স্কুলে ভর্তিতে দ্বিতীয়-নবমে পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি

পাকিস্তান হাইকমিশনারের বাসায় আগুন : আইসিইউতে হাইকমিশনার

বেনাপোলে ককটেল সদৃশ ২টি বোমা উদ্ধার

মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের অন্যতম প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার

ইটাগাছা আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

বিদ্যুতের ভূতুড়ে বিল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলের মানববন্ধন কর্মসূচি

১০

পাইকগাছায় সাইকেল সেলাই মেশিন ও ভ্যান বিতরণ

১১

মাদক ও অনলাইন জুয়ার সাথে জড়িতদের ছাড় নেই: খুলনার পুলিশ সুপার

১২

বেনাপোল চেকপোস্টে স্বর্ণসহ এক পাসপোর্ট যাত্রী আটক

১৩

সাতক্ষীরায় ৬ কোটি টাকার সিনথেটিক মাদক ‘কুশ’ জব্দ, আটক ১

১৪

‘র‌্যাব’ বিলুপ্ত করে আসছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’

১৫

শ্যামনগরে অনুদানের চেক পেয়ে দুস্থ ও প্রতিবন্ধীদের মুখে হাসি

১৬

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

১৭

ম্যাচ চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২ খেলোয়াড়

১৮

ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ১৫ বলে ফিফটি ব্রুকের

১৯

সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল

২০
error: Content is protected !!