বাংলাদেশ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২ জুলাই ২০২৩, ৬:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জব্দ করা নৌকা চুরি করে বিক্রি করলেন বন কর্মকর্তা, প্রতিবাদ করায় পেটালেন সহকর্মীকে!

বিলাল হোসেন: সুন্দরবনের অভয়ারণ্যে প্রবেশের অভিযোগে জব্দকৃত একটি নৌকা পুষ্পকাটি বন টহল ফাঁড়ি থেকে সম্প্রতি চুরি করে বিক্রির অভিযোগ উঠেছে ওসি এসএম রাশিদুল হাসানের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ করায় বনকর্মী সাইফুল ইসলামকে বেদম মারপিট করে আটকে রাখেন এসএম রাশিদুল হাসান। বিষয়টি বিভাগীয় বন কর্মকর্তাকে অবগত করলে তার নির্দেশে বুড়িগোয়ালিনী স্টেশনের কর্মী নুরুল আলম ও হাবিবুল ইসলাম গিয়ে তাকে উদ্ধার করে আনেন।

এ বিষয়ে প্রতিকার চেয়ে বিভাগীয় বন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও করেছেন বনকর্মী সাইফুল ইসলাম।

সূত্র মতে, গত ২৪ জুন জব্দকৃত একটি নৌকা পুষ্পকাটি বন টহল ফাঁড়ির ওসি এসএম রাশিদুল হাসান বুড়িগোয়ালিনী গ্রামের আজগার আলীর জামাই আলামিনের কাছে ১০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করেন। ঘটনাটি জানতে পেরে বনকর্মী সাইফুল ইসলাম ওসি এসএম রাশিদুল হাসানকে ওই নৌকার মামলা চলমান উল্লেখ করে নৌকাটি বিক্রি না করতে অনুরোধ করেন। এরই প্রেক্ষিতে পবিত্র ঈদ-উল আজহার দিন রাতে (২৯ জুন) ডেকে নিয়ে এসএম রাশিদুল হাসানের নেতৃত্বে বনকর্মী আশরাফুল আলম ও আতিকুর রহমান তাকে গরান কাঠ দিয়ে বেদম মারপিট করে। এক পর্যায়ে তাকে ঘরের মধ্যে আটকে রাখা হয়। পরে বিষয়টি সাইফুল ইসালাম বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তাকে অবগত করলে তিনি কোনো পদক্ষেপ না নেওয়ায় বিভাগীয় বন কর্মকর্তাকে জানান সাইফুল। এরপরপরই বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে বুড়িগোয়ালিনী স্টেশনের কর্মী নুরুল আলম ও হাবিবুল ইসলাম গিয়ে তাকে উদ্ধার করে আনেন। পরে সাইফুল ইসলামকে চিকিৎসার জন্য শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়।

সাইফুল ইসলামকে উদ্ধারকারী বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা নুরুল আলম বলেন, ডিএফও স্যারের নির্দেশে পুষ্পকাটি গিয়ে জানতে পারি বাবুর্চির সাথে সাইফুলের মারামারি হয়েছে। সেখান থেকে তাকে উদ্ধার করে চিকিৎসা নিতে বলি।

তবে, এ বিষয়ে কথা বলার জন্য পুষ্পকাটি বন টহল ফাঁড়ির ওসি এসএম রাশিদুল হাসানের ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

এ প্রসঙ্গে বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক কে এম ইকবাল হোসেন চৌধুরী বলেন, সাইফুল ইসলাম বিষয়টি আমাকে অবগত করিনি। তবে বিষয়টি শুনেছি। তার (সাইফুলের) বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ আছে। সে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, আর সেটা ঢাকতেই ওটা করেছে। এটা ডিপার্মেন্টের বিষয়, বাইরে তো বলার কথা না। এটা আমরা দেখবো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

কাকডাঙ্গা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গায়ে নির্মিত হচ্ছে পোল্ট্রি খামার, বন্ধের দাবি

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ

বিনা জামানতে তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন কর্মসূচি চালু

দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে

নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

বিকেলের দিকে শরীর নিস্তেজ লাগে? জেনে নিন সম্ভাব্য কারণ ও করণীয়

ঢাকার ২ সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা

মহিলা বিষয়ক অধিদপ্তরের অনুদানের চেক পেল ৫০টি মহিলা সমিতি

১০

বাংলাদেশের জালে উত্তর কোরিয়ার ১০ গোল

১১

শাস্ত্রীয় ভরতনাট্যম কর্মশালা সম্পন্ন করলেন সাতক্ষীরার শায়নী

১২

স্থানীয় ভোট: ২৩-২৫ সেপ্টেম্বর দলগুলোর সঙ্গে ইসির সংলাপ

১৩

অন্যায় প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে: কাউসার আজিজ

১৪

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩

১৫

কলারোয়ায় এবার ২৬০টি মৌবাক্স পুকুরে ফেলে লাখ লাখ মৌমাছি হত্যা!

১৬

সুন্দরবনে ঘুমন্ত দুই জেলেকে কুপিয়ে জখম, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি

১৭

ডোপ টেস্টে পজেটিভ, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

১৮

ডাকসুর সংগ্রহশালায় এবার গোলাম আযমের জুতাপেটার ছবি

১৯

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী

২০
error: Content is protected !!