
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৪১নং কাকডাঙ্গা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাচীরসংলগ্ন জমিতে পোল্ট্রি খামার নির্মাণের উদ্যোগ নিয়েছেন কাকডাঙ্গা গ্রামের বাসিন্দা মো. রেজাউল করিম মুকুল। এতে বিদ্যালয়ের পরিবেশ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয়রা। পরিবেশ দূষণের শংকায় পোল্ট্রি খামারটির নির্মাণ কাজ বন্ধে জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে পত্র দিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) পাঠানো এই চিঠিতে বলা হয়েছে, কলারোয়া উপজেলার ৪১নং কাকডাঙ্গা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাচীরসংলগ্ন জমিতে পোল্ট্রি খামার নির্মিত হলে দুর্গন্ধ সৃষ্টি হয়ে বিদ্যালয়ের পরিবেশ দূষিত হতে পারে। এতে কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বাড়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া বিদ্যালয় ছুটির পর প্রাঙ্গণটি মাদকাসক্ত ব্যক্তিদের আড্ডাস্থলে পরিণত হয় বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
একই সাথে তাঁদের কারণে বিদ্যালয়ের ফুলের বাগান নষ্ট, গেটের তালা ও দরজা ভাঙা, পতাকাদ- ক্ষতিগ্রস্ত, খেলাধুলার সরঞ্জাম নষ্ট এবং পানির লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ করা হয়েছে।
মন্তব্য করুন