বাংলাদেশ, সোমবার, ০২ নভেম্বর ২০২৬
১৮ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ডাকসুর সংগ্রহশালায় এবার গোলাম আযমের জুতাপেটার ছবি

ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আজমের প্রতি জুতা নিক্ষেপের ছবি টাঙিয়েছে ছাত্র ফেডারেশন

ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর সাঁটানো ছবি ভাঙচুরের পর এবার গোলাম আজমের প্রতি জুতা নিক্ষেপের ছবি টাঙিয়েছে ছাত্র ফেডারেশন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ছাত্র ফেডারেশনের বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক অর্ক বড়ুয়ার নেতৃত্বে একদল শিক্ষার্থী এ ছবি লাগান।

সংগ্রহশালায় গিয়ে দেখা যায়, যে স্থানে জিন্নাহর ছবি লাগানো হয়েছিল ঠিক সে স্থানের ওপরে ১৯৮১ সালে বায়তুল মোকাররমে গোলাম আজমকে জুতাপেটা করার একটি ছবি টাঙানো হয়েছে।

এর আগে, রোববার (১৩ সেপ্টেম্বর) ডাকসু ভবনের নিচতলায় অবস্থিত ঐতিহাসিক সংগ্রহশালার সংস্কারকাজ শেষে পুনরায় উদ্বোধন করেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। এ সময় ডাকসুর সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম ও সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ উপস্থিত ছিলেন।

সংগ্রহশালায় ১৯৪৮ সালের ২১ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে ‘উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা’ বক্তব্য দেওয়ার সময়কার মুহাম্মদ আলী জিন্নাহর একক ছবি প্রদর্শন করা হয়েছে। এ ছাড়া ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের একটি দলীয় ছবি এবং ১৯৭০ সালের নির্বাচনসংক্রান্ত মুহাম্মদ আলী জিন্নাহর ছবি-সম্বলিত পাকিস্তানের ডন পত্রিকার একটি সংবাদও সেখানে টাঙানো হয়।

এরইপ্রেক্ষিতে সোমবার দুপুর আড়াইটার দিকে ডাকসু সংগ্রহশালায় গিয়ে ছবি তিনটি ছিঁড়ে ফেলে প্রতিবাদ জানার ঢাবি শিক্ষার্থী আবু তৈয়ব হাবিলদার। আবু তৈয়ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। সবশেষ ডাকসু নির্বাচনে তিনি সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশ

১

খুলনায় তাঁতী দলের নেতাকে কুপিয়ে হত্যা

২

উপকূলের সংকট সমাধানে সর্বদলীয় রাজনৈতিক সিদ্ধান্তের আহ্বান

৩

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ৪৪ প্রার্থী

৪

বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন শুরু

৫

৭ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা

৬

সুন্দরবনে দস্যুতা দমনের দাবিতে আন্দোলনে স্বামী-সন্তান, ঘরে নারীদের বুকজোড়া ভয়

৭

‎জলবায়ু পরিবর্তন ও কৃত্রিম বুদ্ধিমত্তা: প্রতিশ্রুতির আলোয় শঙ্কার ছায়া || ‎তারিক ইসলাম

৮

কালিগঞ্জে জাতীয় যুব দিবস উদ্‌যাপন

৯

উদ্যোক্তা হতে ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক, ৫৬ জেলায় আবেদন শুরু

১০

তালায় কিস্তি না দিয়ে এনজিও কর্মীকে মারধর

১১

এপিএল ড্রাফটে দুই ক্যাটাগরিতে ১০ বাংলাদেশি

১২

কালিগঞ্জে বাস টার্মিনাল পুনর্বহালের দাবিতে মানববন্ধন

১৩

ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫

১৪

আশাশুনি থানাকে দালাল ও হয়রানিমুক্ত করার প্রত্যয় ওসি শাহিদুর রহমানের

১৫

২০০ কোটি আত্মসাতের মামলায় আদালতের সমন নোরা ফাতেহিকে

১৬

সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

১৭

সেরা ফুটবলার নির্বাচনে দুই মুসলিম খেলোয়াড়কে ভোট দিয়েছেন মেসি

১৮

পাইকগাছায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

১৯

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

২০