
মেহেদী হাসান শিমুল: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রাটি বের হয়। পরে শোভাযাত্রাটি ব্রহ্মরাজপুর বাজার হয়ে ধুলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুর, কোমরপুর, ধুলিহর, দামারপোতা ও মাটিয়াডাঙ্গাসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
তাকদির আহসান রুবেল ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও ধুলিহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
শোভাযাত্রায় ধুলিহর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৈয়বুর রহমান তুহিন, বিএনপি নেতা গোলাম মোস্তফা বাবু, শাহাজান সিরাজি, ইউপি সদস্য মিনহাজ মোর্শেদ জমাত আলী, জাহারুল ইসলাম, মো. ইউসুফ আলী, আফছার আলী, আব্দুল আলী,ইলিয়াস বাবু,মোহাম্মদ আলী, আমিনুর রহমান বাবু, রায়হান কাজল, রফিকুল ইসলামসহ ছাত্রদল, যুবদল ও বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ অংশ নেন।
মন্তব্য করুন