বাংলাদেশ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৭:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শাস্ত্রীয় ভরতনাট্যম কর্মশালা সম্পন্ন করলেন সাতক্ষীরার শায়নী

ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ আয়োজিত পাঁচ দিনব্যাপী শাস্ত্রীয় ভরতনাট্যম কর্মশালা সফলভাবে সম্পন্ন করেছেন সাতক্ষীরার মেয়ে তনয়া মেধা শায়নী। তিনি জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সম্পাদকমণ্ডলীর সদস্য।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) তৃতীয় তলায় অনুষ্ঠিত এ কর্মশালায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাছাই করা ৪০ জন প্রতিশ্রুতিশীল নৃত্যশিল্পী অংশ নেন। এতে সাতক্ষীরা থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন শায়নী। কর্মশালাটি পরিচালনা করেন দেশের বিশিষ্ট নৃত্য প্রশিক্ষক অন্তরা আক্তার।

রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত অনুষ্ঠিত নিবিড় প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের শাস্ত্রীয় ভরতনাট্যমের মৌলিক বিভিন্ন ধাপ, মুদ্রা ও কারিগরি দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষক অন্তরা আক্তার বলেন, চর্চার ধারাবাহিকতা বজায় রাখতে পারলে কর্মশালায় অংশ নেওয়া শিল্পীরা দেশের সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।

কর্মশালা শেষে তনয়া মেধা শায়নী বলেন, শাস্ত্রীয় নৃত্য নিয়ে অনেক দূর কাজ করার স্বপ্ন আমার। এ সময় তিনি তাঁর স্থানীয় প্রশিক্ষক ও অনুপ্রেরণার উৎস নাহিদা পান্না ও সুজন কুন্ডুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শায়নীর এ অর্জনে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, সাতক্ষীরা জেলা শাখা। এক যৌথ বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ তাঁর সাফল্যের ধারাবাহিকতা কামনা করে সাংস্কৃতিক অঙ্গনে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ প্রত্যাশা করেন।

বিবৃতিদাতারা হলেন, সংগঠনের সভাপতি শরীফুল্লাহ কায়সার সুমন, সহ-সভাপতি গুলশান আরা, শেখ মুশফিকুর রহমান মিল্টন ও রিক্তা মন্ডল, সাধারণ সম্পাদক নয়ণ ভট্টাচার্য্য, সম্পাদকমণ্ডলীর সদস্য প্রতাপ কুমার সরদার, তুষার কুমার মিত্র, মিঠুন দেবনাথ ও সুজন কুন্ডু, কোষাধ্যক্ষ আমিনা বিলকিস ময়না, সদস্য সমরেশ কুমার দাস এবং নির্বাহী কমিটির সদস্য পরিতোষ রায় চৌধুরী, সুকুমার দাস বাচ্চু, আতিকুর রহমান জাকু, সুশংকর রায়, মামনি বিশ্বাস, কেয়া চৌধুরী, রওনক-ই আহমেদ প্রাপ্তি, হাসিবুল হাসান রোহান ও মিতু মন্ডল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদদলিত করতে ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

শিবপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ জন

সাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময়

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা

কাকে পাশে নিয়ে জীবন কাটাতে চান মিম?

তালা সরকারি কলেজে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

কালিগঞ্জে গৃহবধূসহ দু’জনকে কুপিয়ে জখম

১০

মিলিটারি ট্রেনিং করছেন নুসরাত ফারিয়া

১১

আশাশুনির ২৭ জলাশয়ে ৩৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত

১২

নতুন রিশাদ-এবাদতদের খুঁজতে ৮ বছর পর ফিরছে ‘বোলার হান্ট’

১৩

আশাশুনিতে টেপা মাছ খেয়ে প্রাণ গেল গৃহকর্তার, অসুস্থ ৪

১৪

সঞ্চয়পত্রে আজ থেকে চালু নতুন পদ্ধতি

১৫

উৎপাদনে ফিরল চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার

১৬

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে নজরুল সাংস্কৃতিক উৎসব

১৭

টি-টোয়েন্টি বিশ্বকাপে আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ অংশ নেয়নি বাংলাদেশ

১৮

তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা

১৯

স্থানীয় ভোটের আইন-শৃঙ্খলা সভা পিছিয়ে ২১ সেপ্টেম্বর

২০
error: Content is protected !!