
ডেস্ক রিপোর্ট: স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আগামী ২১ সেপ্টেম্বর বিভিন্ন বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। এতে ভোটে পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণ করা হবে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এ সংক্রান্ত চিঠি থেকে বিষয়টি জানাগেছে।
সংশ্লিষ্টদের পাঠানো চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের ৩ ঠাকুরগাঁও-১ নির্বাচনি এলাকার শূন্য আসনের নির্বাচন এবং আসন্ন ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ-এর সভাপতিত্বে আগামী ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠেয় আইনশৃঙ্খলা বিষয়ক সভাটি অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।
স্থগিতকৃত সভাটি আগামী ২১ সেপ্টেম্বর (সোমবার) সকাল ১১ টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।
চিঠিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, মহাপুলিশ পরিদর্শক, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিজিবি, কোস্টগার্ড,আনসার-ভিডিপি, ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি ও র্যাবের মহাপরিচালক এবং এসবি, ডিবি ও সিআইডির অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শককে উপন্থিত থাকতে বলা হযেছে।
এই সভায় ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন নিয়েও আলোচনা হবে। আগামী ২৯ অক্টোবর এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে এ মাসেই তফসিল দিয়ে নভেম্বরের মাঝামাঝি ভোট শুরু করতে চায় ইসি। ইতিমধ্যে সাত ধাপে ভোট করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এক্ষেত্রে মধ্য নভেম্বর থেকে ভোট করার পরিকল্পনা রয়েছে।
মন্তব্য করুন