বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্থানীয় ভোট: ২৩-২৫ সেপ্টেম্বর দলগুলোর সঙ্গে ইসির সংলাপ

ডেস্ক রিপোর্ট: স্থানীয় নির্বাচনকে সামনে রেখে আগামী ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর দলগুলোর সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এতথ্য জানান।

তিনি বলেন, স্থানীয় নির্বাচনকে সামনে রেখে আমরা নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবো এবং এই আলোচনাটা আমরা তিন ধাপে সম্পন্ন করবো।

নির্বাচন কমিশনার বলেন, চলতি মাসে ২৩, ২৪ ও ২৫ সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার এ তিনধাপে আমরা নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানাবো।
যাতে তারা দুজন করে প্রতিনিধি পাঠায়।

তিনি আরও বলেন, তাদের সঙ্গে আলোচনা করার আমাদের অন্যতম উদ্দেশ্য হচ্ছে সহযোগিতা কামনা করা।
যাতে করে আমরা জাতীয় সংসদ নির্বাচন যে রকমভাবে সুশৃঙ্খলভাবে এবং কোনো ধরনের গণ্ডগোল ছাড়া সম্পন্ন করতে পেরেছি, সেভাবে যেন আমরা স্থানীয় সরকার নির্বাচনটা শুরু করতে পারি এবং শেষ করতে পারি।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, সাত ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রথম ধাপ ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপ ১৩ ডিসেম্বর, তৃতীয় ৩০ ডিসেম্বর, চতুর্থ ধাপ আগামী বছরের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপ ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপ ২২ এপ্রিল, সপ্তম ধাপ ২৭ মে। প্রথম ধাপে ৮০ উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে পারি আমরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০