বাংলাদেশ, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
২০ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৫ সেপ্টেম্বর ২০২৪, ৮:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সেপ্টেম্বরের ১৪ দিনে রেমিট্যান্স এলো ১৪ হাজার কোটি টাকা

ডেস্ক রিপোর্ট: চলতি সেপ্টেম্বর মাসের ১৪ দিন প্রবাসী আয় এলো ১১৬ কোটি ৭২ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১৪ হাজার কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা হিসাবে)।
যা আগের মাস আগস্ট ও আগের বছরের সেপ্টেম্বরের চেয়ে বেশি। তবে চলতি বছরের জুন মাসের চেয়ে কিছুটা কম।

রোববার (১৫ সেপ্টেম্বর) এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

প্রবাসী আয় বৃদ্ধিতে সরকারের নানা উদ্যোগের ফলে চলতি বছরের মে-জুন মাসে প্রবাসী আয় বৃদ্ধি পায়। গত জুন মাসে প্রতিদিন প্রবাসী আয় আসে ৮ কোটি ৪৬ লাখ ২০ হাজার মার্কিন ডলার। কিন্তু জুলাই মাসে প্রথমে কোটাবিরোধী আন্দোলন ও পরে সরকার পতনের আন্দোলন শুরু হলে প্রবাসীরা সাথে সংহতি জানিয়ে রেমিট্যান্স পাঠানো কমিয়ে দেয়। ফলে জুলাই মাসে প্রতিদিন প্রবাসী আয় পাঠানো সর্বনিম্নে নামে। আগস্ট মাসে সরকারের পতন হলে প্রবাসী আয় আসা বৃদ্ধি পায়, প্রতিদিন প্রবাসী আয় পাঠায় ৭ কোটি ৩৮ লাখ ৬২ হাজার ৬৬৬ মার্কিন ডলার। সেপ্টেম্বর সেই হার আরও খানিক বাড়ে।

আগের অর্থবছরে সেপ্টেম্বর মাসে প্রবাসীরা প্রতিদিন দেশে পাঠায় ৪ কোটি ৪৪ লাখ ৭৪ হাজার ৩৩৩ মার্কিন ডলার।

প্রবাসী আয়ের বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, সেপ্টেম্বর মাসের ১৪দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে আসে ২৯ কোটি ৭২ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে আসে ৪ কোটি ৯৯ লাখ ৮ হাজার ডলার। একই সময়ে বেসরকারী বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে আসে ৮১ কোটি ৬৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে দেশে প্রবাসী আয় আসে ৩০ লাখ মার্কিন ডলার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

কালিগঞ্জে ক্ষেতের ফসলে চোরের হানা, নিয়ে গেল ২৮টি ওল

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

হজ পালনে পায়ে হেঁটে মক্কার পথে নাটোরের দুলাল এখন বেনাপোলে

জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

শ্যামনগরে কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

আন্তর্জাতিক আদিবাসী দিবসের প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছে পাতাখালির নাভিদ

হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম!

রাজ্যেশ্বরের জামিন নামঞ্জুর

হামের উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি

১০

ডেঙ্গুতে আরও চারজনের মৃ-ত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২

১১

কালিগঞ্জের গোবিন্দকাটিতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১২

মহিলা পরিষদের উদ্যোগে সিডও দিবস পালিত

১৩

বাশদাহ ইউনিয়নে স্বদেশ’র কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

১৪

শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

১৫

হ্যাটট্রিকসহ ৫ রানে ৭ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন লঙ্কান অধিনায়ক

১৬

নলতা মাধ্যমিক বিদ্যালয়ে ৬৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

মেকআপ রুমে লিপস্টিক হাতে জয়া, মুগ্ধ নেটদুনিয়া

১৮

গাজী নজরুলের নাম দেখে স্পিকার বললেন ‘জিএম তো নাই’, সংসদে হাসির রোল

১৯

পাইকগাছায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

২০
error: Content is protected !!