বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২২ সেপ্টেম্বর ২০২৪, ৫:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বঙ্গোপসাগরে ট্রলার উল্টে ৯ ভারতীয় জেলের মৃত্যুর শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার উল্টে ৯ ভারতীয় জেলের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। বার্তাসংস্থা এএফপিকে দেশটির কর্মকর্তারা আজ রোববার এ তথ্য জানিয়েছেন।

পশ্চিমবঙ্গের মৎস বিভাগের পরিচালক সুরজিত বাগ জানিয়েছেন, গত বুধবার ১৭ জেলে সুন্দরবন থেকে ট্রলারে করে মাছ ধরতে বঙ্গোপসাগরে যান।

এরমধ্যে গতকাল শনিবার সকালে হঠাৎ করে তাদের ট্রলারটি ঝড়ের কবলে পড়ে। ওই সময় ট্রলারটির ডেকে আটজন ছিলেন। বাকি ৯ জন পেছনের কেবিনে ঘুমাচ্ছিলেন। ঝড়ের কারণে সৃষ্ট বিশাল ঢেউয়ে এক সময় ট্রলারটি উল্টে যায়।

যে আটজন ডেকে ছিলেন তাদের পাশের আরেকটি ট্রলারের জেলেরা উদ্ধার করেন। কিন্তু যারা কেবিনে ঘুমিয়ে ছিলেন তাদের আর খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ এই ৯ জেলের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় কোস্টগার্ডের জাহাজ ট্রলারটিকে উপকূলে নিয়ে এসেছে। যাদের জীবিত উদ্ধার করা হয়েছে তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন সুরজিত বাগ।

সুন্দরবন জাতিসংঘের একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। যা কর্দমাক্ত বনের জন্য বিখ্যাত। এই সুন্দরবনে থাকেন হাজার হাজার জেলে। যারা পুরো বছরজুড়েই মাছ শিকার করে থাকেন। বর্ষার সময় তাদের কর্মব্যস্ততা বৃদ্ধি পায়।

তবে এবারের বর্ষাকালটি শুরু হয়েছে খারাপ আবহাওয়ার মধ্যে দিয়ে। যা জেলেদের গভীর সমুদ্রে যাওয়ার বিষয়টি ঝুঁকিপূর্ণ করে দিয়েছে।

সূত্র: এএফপি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

জেলেখালিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সুদীপ্ত ক্লাব চ্যাম্পিয়ন

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

১০

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

১১

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

১২

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১৩

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

১৪

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১৫

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

১৭

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

১৮

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

১৯

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

২০
error: Content is protected !!