বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৪ ডিসেম্বর ২০২৩, ১২:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সৌম্য-রিশাদ-তামিমের ফিফটিতে বাংলাদেশের রানের পাহাড়

ডেস্ক রিপোর্ট: মূল সিরিজ শুরুর আগে সব দলই নিজেদের ঝালিয়ে নেয় প্রস্তুতি ম্যাচে দিয়ে। এটাই স্বাভাবিক। তেমনি নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামার আগে বাংলাদেশও নিজেদের দুর্দান্তভাবে ঝালিয়ে নিল প্রস্তুতি ম্যাচে।

সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচে খেলতে নেমে চার ফিফটিতে রানের পাহাড় গড়েছে বাংলাদেশ। ব্যাটারদের দুর্দান্ত ব্যাটিংয়ের সৌজন্যে নির্ধারিত ওভারের এক বল বাকি থাকতে অলআউট হওয়ার আগে ৩৩৪ রান করেছে। ওপেনিংয়ে নেমে শুরুটা ভালোই করেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও এনামুল হক বিজয়।

ব্যক্তিগত ৩৩ রান বিজয় আউট হলে তামিমের সঙ্গে তাঁর করা ৪৭ রানের জুটি ভেঙে যায়। ওপেনিং সঙ্গীকে হারালেও দ্বিতীয় উইকেটে সৌম্য সরকারের সঙ্গে দুর্দান্ত ১০১ রানের জুটি গড়েন তামিম। এই জুটি গড়ের পথে দুজনে ফিফটিও তুলে নিয়েছেন তাঁরা। ফিফটি করার পরেই আবার অল্প রানের ব্যবধানে দুজনে আউটও হয়েছেন।

তামিমের ৫ চার ও ৪ ছক্কায় ৫৮ রানের ইনিংসের বিপরীতে ৫৯ রানে আউট হন সৌম্য। বাঁহাতি ব্যাটার ৫৬ বলের ইনিংসটি সাজিয়েছেন ৮ চার ও ১ ছক্কায়। দুই বাঁহাতি ব্যাটারের দেখানো পথে চারে নেমে ফিফটি করেছেন লিটন দাসও। ৫৫ রান করে সামনে থেকেই যেন নেতৃত্ব দিলেন এ ম্যাচের অধিনায়ক লিটন। তাঁর ইনিংসটিতে ছিল ১ ছক্কার বিপরীতে ৫ চার।

টপ অর্ডার ব্যাটাররা দুর্দান্ত ব্যাটিং করলেও একটা সময় অবশ্য ৩৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। তবে ষষ্ঠ উইকেটে লিটনের সঙ্গে ৭০ রানের জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান রিশাদ হোসেন। অধিনায়ক পরে আউট হলেও একাই দলকে রানের পাহাড় গড়তে সহায়তা করেননি তিনি।

বোলিংটা মূল কাজ হলেও সতীর্থদের আসা–যাওয়ার মিছিলে এক প্রান্ত আগলে রেখে ঝোড়ো ব্যাটিং করেছেন এই লেগস্পিনার রিশাদ। তাঁর ৫৪ বলে ৮৭ রানের ঝোড়ো ইনিংসে অলআউট হওয়ার আগে ৩৩৪ রান করে বাংলাদেশ। ৭৩ রানে ৪ উইকেট নিয়ে নিউজিল্যান্ড একাদশের সেরা বোলার সমরথ সিং।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

আশাশুনিতে ইয়াবা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

১০

কয়রায় মোটরসাইকেল দুর্ঘটনা, প্রাণ গেল পথচারীর, আহত ৩

১১

দেবহাটায় গ্রামবাসীর ধাওয়ায় চুরি করা মালামাল ফেলে পালালো চোরেরা

১২

জবি ছাত্রদলের দুই যুগ্ম আহ্বায়ককে শোকজ

১৩

সাতক্ষীরার শাল্যে আদর্শ দাখিল মাদ্রাসার ১৬ ছাত্রীর বাল্যবিবাহ, অভিভাবকদের তলব

১৪

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

১৫

ভুঁইফোড় সংবাদমাধ্যমের ফটোকার্ড ও অপপ্রচার রোধে আইনমন্ত্রীর সতর্কবার্তা

১৬

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকদের জন্য বড় সুখবর

১৭

ফিলিপাইনে যাত্রীবাহী জাহাজে আগুন, প্রাণহানি বেড়ে ৭৭

১৮

৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, কমবে তাপমাত্রা

১৯

ইউপি ভোটের তারিখে আসছে পরিবর্তন

২০
error: Content is protected !!