বাংলাদেশ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৩ অক্টোবর ২০২৪, ৬:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবি

সাতক্ষীরায় জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) শহরতলীর চালতেতলায় স্বদেশ সাতক্ষীরা, কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (CLEAN) এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (BWGED) যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে।

বক্তারা সমাবেশে ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিশ্রুতি ও বাস্তবতার মধ্যে ব্যবধানের কথা উল্লেখ
করে বলেন, ওয়ার্ল্ড ব্যাংক জীবাশ্ম জ্বালানি প্রকল্পে বিনিয়োগ কমানোর অঙ্গীকার করলেও, বাংলাদেশে রূপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রের মতো প্রকল্পে তাদের অর্থায়ন অব্যাহত রয়েছে। বক্তাদের মতে, এটি শুধু বাংলাদেশেরই নয়, বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় আন্তর্জাতিক প্রচেষ্টাকে ব্যাহত করছে।

স্বদেশ সাতক্ষীরার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত বলেন, ওয়ার্ল্ড ব্যাংক জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি দিলেও তারা এমন প্রকল্পে বিনিয়োগ করছে যা এই সংকটের মূল কারণ। এটি অত্যন্ত হতাশাজনক এবং অবিলম্বে পরিবর্তন করা উচিত।

সমাবেশে উপস্থিত প্রতিবাদকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ করেন, যেখানে তথাকথিত পরিচ্ছন্ন প্রযুক্তি, বিশেষ করে কার্বন ক্যাপচার ও স্টোরেজ (CCS) এর বিরুদ্ধে স্লোগান লেখা ছিলো। তারা এসব প্রযুক্তিকে ভুয়া সমাধান হিসেবে আখ্যায়িত করেন, যেগুলো মূলত জীবাশ্ম জ্বালানি শিল্পকে টিকিয়ে রাখার জন্য ব্যবহৃত হয়। সমাবেশের কেন্দ্রীয় দাবি ছিলো, ওয়ার্ল্ড ব্যাংক যেন জীবাশ্ম জ্বালানি প্রকল্পে তাদের সব ধরনের অর্থায়ন বন্ধ করে এবং নবায়নযোগ্য শক্তি, বিশেষ করে সৌর ও বায়ু শক্তির ক্ষেত্রে বিনিয়োগ বাড়ায়।

বক্তারা আরো বলেন, নবায়নযোগ্য শক্তি বাংলাদেশের জন্য একটি টেকসই ও নিরাপদ ভবিষ্যতের পথ খুলে দিতে পারে। তারা উল্লেখ করেন যে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করা হলে, বাংলাদেশ শুধু কার্বন নিঃসরণ কমাতে পারবে না, বরং সবুজ কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শক্তি নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হবে।

বক্তারা দাবি করেন, বাংলাদেশের মতো জলবায়ু পরিবর্তনের হুমকির সম্মুখীন দেশগুলির জন্য নবায়নযোগ্য শক্তি ব্যবস্থায় দ্রুত স্থানান্তর অপরিহার্য এবং এটি প্যারিস চুক্তির লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উন্নয়নকর্মী শ্যামল বিশ্বাস, নাগরিক নেতা আলিনুর খান বাবুল, যুব প্রতিনিধি তৌহিদ জামান, হৃদয় মন্ডল, বৈশাখী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

২

তালা স্বাস্থ্য কমপ্লেক্সে দুস্থ রোগীদের জন্য ডেঙ্গু টেস্ট কিট প্রদান করলো সমাজসেবা অফিস

৩

নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করা প্রশ্নে রুল

৪

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একদিনেই হাসপাতালে ভর্তি ২০৩৬

৫

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

৬

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন

৭

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

৮

তালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

৯

দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১০

সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের অঙ্গীকার ইইউ রাষ্ট্রদূতদের

১১

বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

১২

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ

১৩

মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ

১৪

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৫

সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৬

জামায়াতের কাছে ১০০ কোটি টাকা ভিক্ষা নিয়ে জাতীয় নির্বাচন করেছে এনসিপি: রাশেদ খাঁন

১৭

দেবহাটায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৮

চৈতালী মুখার্জির কণ্ঠে কালজয়ী গানের মূর্ছনা, মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্র

১৯

মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ

২০