বাংলাদেশ, শনিবার, ২৯ আগস্ট ২০২৬
১৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৮ মার্চ ২০২৩, ৫:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কলারোয়ায় কবর খুড়তে গিয়ে মিলল পাকিস্তানি ল্যান্ড মাইন, নিরাপদে ডিসপোজাল করলো র‌্যাব

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কলারোয়ায় কবর খুড়তে গিয়ে পাওয়া মাইনটির বিস্ফোরণ ঘটিয়েছে র‌্যাব ৬-এর বোম ডিসপোজাল ইউনিট।

বুধবার (৮ মার্চ) দুপুরে উপজেলার কাকডাঙা ফাজিল মাদ্রাসার মাঠে মাইনটির বিস্ফোরণ ঘটানো হয়।

এর আগে মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যায় কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়নের কাকডাঙা ঈদগাহের পাশে কবর খোড়ার সময় বোমা সদৃশ ওই বস্তুটি দেখতে পেয়ে বিজিবি ক্যাম্পে খবর দেয় স্থানীয়রা। বিজিবি বিষয়টি কলারোয়া থানার ওসি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানায়। রাতে পুলিশ পাহারায় সেখানেই ছিল মাইনটি।

র‌্যাব ৬-এর সাতক্ষীরা কোম্পানি কমান্ডার মেজর গালিব জানান, এটি একটি পাকিস্তানি ল্যান্ড মাইন। যার মডেল এম২এ৪ (পাকিস্তানি পি-৭ গোত্রভুক্ত)। এর ওপর দিয়ে ট্যাংক বা কোনো যানবাহন চলতে গেলে বিস্ফোরণ ঘটে। সম্ভবত ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এটি মাটিতে পুঁতে রেখেছিল পাকিস্তানি বাহিনী। সেই থেকে এর ওপর কোনোকিছু না পড়ায় অবিস্ফোরিত অবস্থায় ছিল মাইনটি। বোম ডিসপোজাল ইউনিট সেটির বিস্ফোরণ ঘটিয়েছে।

বিস্ফোরণ ঘটানোর সময় অন্যান্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) তহমিনা সুলতানা ও কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুদ্দিন মৃধাসহ পুলিশ ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।

কলারোয়া থানার ওসি নাসিরুদ্দিন মৃধা জানান, এটি একটি ল্যান্ড মাইন বলে নিশ্চিত হওয়ার পর র‌্যাবের বোমা বিশেষজ্ঞ দল নিরাপদে সেটির বিস্ফোরণ ঘটিয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে ৬ লাখ চাকরি ঝুঁকিতে, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক

নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, অল্পের জন্য বেঁচে ঢাকায় অপু বিশ্বাস

কয়রায় প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

মৌচাক সাহিত্য পরিষদের কার্যনির্বাহী কমিটির অভিষেক

সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়? || মো. মামুন হাসান

নেপালে প্রাণহানি বেড়ে ৬১৬, নিখোঁজ আড়াই হাজার

জিএম নূর ইসলাম- দৃঢ়চেতা এক সফল মানুষ || আবুল কাসেম

সাতক্ষীরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সম্মেলন: সুমন সভাপতি, নয়ন সম্পাদক

গাছে গাছে পেরেক ঠুকে প্রচারপত্র, দেখবে কে?

১০

দৃষ্টিপাত সম্পাদকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১১

২০৩০-এ বিশ্বের ৩২তম অর্থনীতি হবে বাংলাদেশ: আইএমএফ

১২

নেপালে নিহত বেড়ে ৫৪৭, এখনো ৫১৭ বিদেশি নিখোঁজ

১৩

বীর উত্তম সি.আর দত্ত ও রঞ্জন কর্মকারের স্মরণসভা

১৪

জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

১৫

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জাতীয় পার্টির শোক

১৬

বেতনা তীরে ০৭০৯’র বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার

১৭

হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু, নতুন রোগী ১১৭০

১৮

দেবহাটায় যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ, মৎস্য ব্যবসায়ী নিহত

১৯

সাত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

২০
error: Content is protected !!