বাংলাদেশ, সোমবার, ০৩ আগস্ট ২০২৬
১৯ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৬ জানুয়ারি ২০২৪, ৭:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় কমিউনিটি স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অ্যাডভোকেসি সভা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা আশার আলো’র বাস্তবায়নে এবং আমেরিকেয়ারস ফাউন্ডেশন ইনকর্পোরেটেড’র অর্থায়নে বাংলাদেশের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র সমৃদ্ধকরণ প্রকল্পের আওতায় মঙ্গলবার (১৬ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার কুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে এ অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

উপজেলার কুলিয়া ও নওয়াপাড়া ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকগুলো সমৃদ্ধকরণ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষকে কমিউনিটি ক্লিনিকমুখী করতে কাজ করছে সংস্থাটি।

অ্যাডভোকেসি সভায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. এস.এম শাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডা. মফিজুল ইসলাম, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দ্রকান্ত মল্লিক, ইউপি সচিব মো. ফারুক হোসেন।

সভায় স্বাস্থসেবার মানোন্নয়নে সংস্থাটির গৃহীত পদক্ষেপ ও বাস্তবায়নাধীন প্রকল্পের কর্মকান্ড তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য দেন আশার আলোর নির্বাহী পরিচালক জাতীয় যুব পুরষ্কারপ্রাপ্ত আবু আব্দুল্যাহ আল আজাদ। এসময় প্রকল্প সমন্বয়কারী ডা. আরাফাত আহমেদ, প্রকল্প অফিসার শেখ ইকবাল হোসেন, স্বাস্থ্য পরিদর্শক আব্দুল্যাহ গাজী, হিসাবরক্ষক ফজলুল হক, স্বাস্থ্যকর্মী রবিউল ইসলাম, আল-আমিন হোসেন, মাধবী মন্ডল, রিক্তা পারভীন, রাকিবা সুলতানা, শেফালি পারভীন, রবিউল ইসলাম, ফজলুল হক সহ দাতা ও বাস্তবায়নকারী সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের পাশাপাশি কুলিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও সদস্যাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক প্রতিনিধি, স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিগণ, এফডব্লিউএ, এফডব্লিউআই, এফডব্লিউভি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুভেচ্ছা জানাতে দ্রুততম মানব জাকিরের বাড়িতে কালিগঞ্জের ইউএনও

শাকবাড়িয়া নদীর তীর থেকে ৭০ কেজি হরিণের মাংস উদ্ধার

কালিগঞ্জে দেশসেরা অ্যাথলেট জাকিরকে সংবর্ধনা

সুন্দরবনে কাঁকড়া শিকারে ৩ জেলে কারাগারে

পাইকগাছায় বিজ্ঞানী স্যার পিসি রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত

কয়রার বড়বাড়ি ও কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি আবুল কালাম আজাদ

সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন: ঝুমুর আহবায়ক, সুমন সদস্য সচিব

ডিএনসিসি প্রশাসক শফিকুল ও এমপি জাহাঙ্গীরের ওপর হামলা

৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে ৫% পর্যন্ত কর প্রণোদনা

এলপি গ্যাসের দাম বাড়লো, সন্ধ্যা থেকেই কার্যকর

১০

দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর

১১

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু

১২

মান্দারবাড়িয়া; জেগে ওঠার অপেক্ষায় এক নীরব সৈকত || মো. মামুন হাসান

১৩

সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের

১৪

শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের

১৫

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন তারেক রহমান

১৬

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির নেতৃত্বে খাইরুল-হিরু-সুমন

১৭

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি

১৮

টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

১৯

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

২০
error: Content is protected !!