বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৬ অক্টোবর ২০২৪, ৬:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগর পৌরসভার উদ্যোগে মশার লার্ভা বিনষ্ট কার্যক্রম উদ্বোধন

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার পক্ষ থেকে ডেঙ্গু মশার বিস্তার রোধে মশার লার্ভা বিনষ্ট কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

রোববার (৬ অক্টোবর) বিকালে পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশানর (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত সপ্তাহব্যাপী চলমান এ কার্যক্রম উদ্বোধন করেন।

প্রথমদিন উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন এলাকায় ঘুরে মশার লার্ভা নষ্ট করা হয়।

এসময় পৌর প্রশাসক বলেন, সরকারি ব্যবস্থার পাশাপাশি ডেঙ্গুর বিস্তার রোধে প্রতিটি নাগরিককে সজাগ থাকতে হবে। বদ্ধ স্থানে পানি জমে থাকার বিষয়টি সমাধানের সাথে সাথে গৃহস্থলীর পার্শ্ববর্তী ড্রেন ও জলাকার ছাড়াও বাড়ির পার্শ্ববর্তী বাগান পরিষ্কার রাখতে হবে।

পরিচ্ছন্ন পৌরসভা গঠনে তিনি সকল নাগরিকের আন্তরিক সহায়তা কামনা করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক সামিউল মনির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তরিকুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা তুষার কান্তি দাস, সাংবাদিক উৎপল মন্ডল, ডা. আবু কওছার প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১০

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১১

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১২

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৩

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৪

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৫

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৬

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৭

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৮

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

১৯

সাগরে লঘুচাপের প্রভাবে সাতক্ষীরায় ৩ নম্বর সংকেত

২০
error: Content is protected !!