বাংলাদেশ, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
২৪ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৩ ফেব্রুয়ারি ২০২৩, ৭:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বেনাপোল বন্দর পরিদর্শনে প্রণয় ভার্মা, বাণিজ্য সম্প্রসারণে সড়ক প্রশস্ত করার উপর গুরুত্বারোপ

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): পদ্মা সেতুর সঙ্গে বেনাপোল স্থলবন্দর যুক্ত হওয়ায় ভারতের সঙ্গে বাণিজ্য আরও বাড়বে জানিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, কলকাতার সঙ্গে যোগাযোগ ও বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে পদ্মা সেতুর সঙ্গে জরুরি ভিত্তিতে সড়কটি প্রশস্ত হওয়া জরুরি। বন্দরের অবকাঠামোগত উন্নয়নও ঘটাতে হবে। তবেই দুই দেশের ব্যবসায়ীসহ বন্দর ব্যবহারকারীরা সুফল পাবেন।

বৃহস্পতিবার (২৩ ফেব্ররুয়ারি) দুপুরে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেন ভারতীয় হাইকমিশনার। পরে বন্দর অডিটোরিয়ামে প্রশাসন ও বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

ভারতীয় হাইকমিশনার বেনাপোল স্থলবন্দরে পৌঁছুলে স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান আলমগীর হোসেন ফুল দিয়ে তাদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, ভারতের বিশেষ করে কলকাতার সাথে যোগাযোগ ও বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে পদ্মা সেতুর সাথে জরুরি ভিত্তিতে রাস্তা প্রশস্ত হওয়া জরুরি।

এসময় হাইকমিশনারের স্ত্রী শ্রীমতি মনু ভার্মা, উপ-হাইকমিশনার ইন্দ্রজিৎ সাগর, বন্দরের জয়েন্ট সেক্রেটারি সরোয়ার হোসেন, বেনাপোল স্থলবন্দরের পরিচালক আব্দুল জলিল, বেনাপোল কাস্টমসের যুগ্ম-কমিশনার শাফায়াত হোসেন, ডেপুটি কমিশনার তানভীর আহমেদ, বন্দরের ডেপুটি পরিচালক মনিরুল ইসলাম, সহকারী পরিচালক মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভুইয়া, ভারত-বাংলাদেশ চেম্বারের সাব-কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন। ভারতীয় হাইকমিশনার বেনাপোল বন্দরের চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন এবং বন্দর এলাকা ও বন্দরের কার্যক্রম ঘুরে দেখেন। এসময় ভারতগামী ও ভারত থেকে আসা পাসপোর্টযাত্রীদের খোঁজখবরও নেন তিনি।

পরে সাংবাদিকসহ অন্যান্যরা পেট্রাপোল ইমিগ্রেশনে বিএসএফ এবং ইমিগ্রেশন পুলিশের যাত্রী হয়রানি, আমদানি-রপ্তানি বাণিজ্যে বিভিন্ন প্রতিবন্ধকতাসহ বিভিন্ন বিষয়ে অভিযোগ করলে তিনি এসব সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধহাটায় বেতনা পাড়ের ৩শ বছরের ঐতিহ্য ‘দ্বাদশ শিব ও কালীমন্দির’

১

পাইকগাছায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

২

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের সময় বাড়ল

৩

মিস ইউনিভার্সের বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি

৪

মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

৫

বিয়ে করলেন পারশা মাহজাবিন, গোপন রাখলেন স্বামীর পরিচয়

৬

দেশের বিভিন্ন অঞ্চলে টানা চারদিন বৃষ্টির আভাস

৭

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির

৮

ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ ও সড়ক অবরোধ, বন্ধ ঢাকা-চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল

৯

দীর্ঘ ৫৬ ঘণ্টা পর সুন্দরবন ভ্রম‌ণে গি‌য়ে নি‌খোঁজ পর্যটকের ম/র‌/দে/হ উদ্ধার

১০

সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা

১১

জেলেদের পদচারণায় মুখরিত দুবলার চর, তবে মনে শংকা!

১২

সাবেক উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদীর পিতা শামসুদ্দিন আহমদের দাফন সম্পন্ন

১৩

কালিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৪

ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৫

পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৬

জলবায়ু ন্যায়বিচারের দাবি ও স্থানীয় অভিযোজনের অভিজ্ঞতা তুলে ধরতে কপ৩১-এ লিডার্স

১৭

ধুলিহর-ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৮

কয়রায় গাঁজা ও ইয়াবাসহ ব্যবসায়ী আটক

১৯

শার্শায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা

২০