বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২ মে ২০২৪, ৯:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছা উপজেলা নির্বাচনে ২০ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: আগামী ২৯ মে অনুষ্ঠিতব্য খুলনার পাইকগাছা উপজেলা পরিষেদের নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার (২ মে) ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

সূত্র মতে, উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পূজা উদযাপন পরিষদের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ আবুল কালাম আজাদ, সাবেক সংসদ সদস্য অ্যাড. স ম বাবর আলীর ছেলে স ম শিবলী নোমানী রানা ও মোঃ আছাদুল বিশ্বাস।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন বর্তমান ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ বজলুর রহমান, মিলন মোহন মন্ডল, সুকুমার চন্দ্র ঢালী, স ম আব্দুল ওয়াহাব, ফরহাদ হোসেন ফয়সাল, মোঃ বাবুল শরীফ ও এস এম হাবিবুর রহমান।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা, অনিতা রানী মন্ডল, ইয়াসমিন বুসরা ও ময়না খাতুন।

আগামী ৫ মে মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৩ মে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল বন্দরে বেশী রাজস্ব আদায় হলে জাতীয় অর্থনীতির সমৃদ্ধি হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

শ্যামনগরে জ্বালানি সাশ্রয়ী মাটির চুলা নির্মাণে প্রশিক্ষণ

ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা শুরু ১ অক্টোবর, প্রস্তুতি শুরু

সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

যুবদলের কমিটি প্রত্যাখ্যান করে পাটকেলঘাটায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

কয়রায় যুবদলের আনন্দ মিছিল

সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা

১০০ কিলোমিটারে খরচ বাড়ল ৫৭১ টাকা: বাসভাড়ায় ফের বড় ঝটকা!

দীর্ঘ ২৫ বছর পরে বেতনা নদীতে নৌকা বাইচ

বিএনপি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: মনিরুল হাসান বাপ্পী

১০

শিশু ক্যানসার হাসপাতাল নির্মাণে ৩৬ কোটি টাকা দান মেসির

১১

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

১২

সম্পদের চেয়ে সম্পর্ক দামি

১৩

প্রস্তুতি ম্যাচে সৌম্যর ব্যাটে জিতল সোহানের দল

১৪

ধারের টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া, মরিয়মের মরদেহ নেওয়া হচ্ছে সাতক্ষীরায়

১৫

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৬৫৫

১৬

কয়রায় শারীরিক অসুস্থতা দেখিয়ে আ.লীগ কর্মীর পদত্যাগ

১৭

এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে

১৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

১৯

আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

২০